হোম > খেলা > ক্রিকেট

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন মাহফিজুল ইসলাম রবিন। সেই পারফরম্যান্সের সুবাদে টেস্ট অভিষেকের সুযোগও পেয়েছিলেন তরুণ এই ওপেনার। কিন্তু সাদা পোশাকের ক্রিকেটে তাঁর যাত্রার শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। জোহানেসবার্গ টেস্টে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই সাজঘরে ফিরেছেন রবিন। তাতেই নাম লিখিয়েছেন একাধিক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে।

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার করা ম্যাচের প্রথম বলেই ব্যাট চালিয়েছিলেন রবিন। কিন্তু বলের গতিপথ ঠিকমতো সামলাতে পারেননি তিনি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে, সহজ ক্যাচে পরিণত হন অভিষিক্ত ওপেনার। বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথমবার কোনো ওপেনার অভিষেক টেস্টের কোনো ইনিংসের প্রথম বলেই আউট হলেন।

সব মিলিয়ে অভিষেক টেস্টের প্রথম বলেই আউট হওয়া বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার রবিন। এর আগে এই বিব্রতকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল তিন বোলারকে। ২০০৪ সালে পেসার নাজমুল হোসেন, ২০০৬ সালে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক এবং ২০১৮ সালে বাঁহাতি স্পিনার নাজমুল হোসেন অপু প্রথম বলেই ফিরেছিলেন।

রবিনের নাম উঠেছে আরও একটি তালিকায়। অভিষেক টেস্টে শূন্য রানে আউট হওয়া বাংলাদেশের চতুর্থ ওপেনার তিনি। আর দেশের হয়ে অভিষেক ম্যাচে ডাক মেরে ফেরা ২৮তম ব্যাটার এই তরুণ।

বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসেও বিরল এক তালিকায় জায়গা হয়েছে রবিনের। অভিষেক ম্যাচের প্রথম বলেই আউট হওয়া চতুর্থ ব্যাটার তিনি। তাঁর আগে ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার জিমি কুক, ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক এবং ২০২১ সালে আফগানিস্তানের আব্দুল মালিক এই অভিজ্ঞতার মুখে পড়েছিলেন।

রবিনের অভিষেকের দিন রেকর্ড গড়েছেন রাবাদাও। দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো টেস্টের প্রথম বলেই উইকেট নেওয়া চতুর্থ বোলার তিনি। এর আগে বার্ট ভোলার (১৯০৭), অ্যালান ডোনাল্ড (২০০১) ও ডেল স্টেইন (২০১০) গড়েছিলেন এই কীর্তি।

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট