হোম > খেলা > ক্রিকেট

ঢাকায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রোববার ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এবারের সফরে একটি প্রস্তুতি ম্যাচ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ক্যারিবীয়রা।

সব মিলিয়ে অষ্টমবারের মতো বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে এল ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ বছর আগের সর্বশেষ সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল তারা। তবে এবারের লড়াই বেশ গুরুত্বপূর্ণ। কারণ ম্যাচ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

সিরিজ শুরুর আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২২ ও ২৩ অক্টোবর দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। এরপর ২৮ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ম্যাচটি চলবে ১ নভেম্বর পর্যন্ত।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ নভেম্বর পর্যন্ত চলবে ম্যাচটি।

মাহফিজুলের সেঞ্চুরির দিনে সানজামুলের ৪ উইকেট

ইমরানের ছেলেদের সাক্ষাৎকারের জেরে ধারাভাষ্য প্যানেলে নেই আথারটন–হুসেইন!

নেতৃত্ব হাতছাড়া হলেও নাহিদার পাশে থাকার অঙ্গীকার জ্যোতির

নারী টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা, ডেপুটি মোস্তারি

ব্যাটারদের জেতানো উচিত ছিল, পারেনি- তাসকিন

ছোট পর্দায় ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডেসহ আরো ম্যাচ

দাঁড়াতেই পারেনি বাংলাদেশ

ওমানে জয়ে শুরু যুবাদের

জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৭২

‘নতুন সংস্করণ’-এর দ্রাবিড় ও শেবাগের আবির্ভাব