হোম > খেলা > ক্রিকেট

‘জয়ী হয়েছে ক্রিকেটীয় স্পিরিট’

শহিদ আফ্রিদি বললেন

স্পোর্টস ডেস্ক

চিরশত্রু ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। পাকিস্তানের বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারকে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি দেখছেন ক্রিকেটের জয় হিসেবে।

নিজের এক্স অ্যাকাউন্টে সাবেক তারকা এই অলরাউন্ডার লিখেছেন, ‘ক্রিকেটীয় স্পিরিট জয়ী হয়েছে। অংশগ্রহণের (ভারত ম্যাচ খেলার) সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপের পবিত্রতা রক্ষা করেছে এবং বিশ্বব্যাপী খেলাটির স্থিতিশীলতা নিশ্চিত করেছে। ক্রিকেট জিতেছে- যার মানে বিস্তৃত বিভাজন দূর করতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।’

এবার চিরবৈরী দুই প্রতিবেশীর মধ্যে টেস্ট সিরিজ দেখতে চান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন, ‘এটা প্রতিযোগিতা ও ক্রিকেটের জন্য দারুণ সিদ্ধান্ত। যেভাবেই হোক, শিগগির তাদের মধ্যে একটি টেস্ট সিরিজ খেলার ব্যবস্থা করতে হবে। তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য যুক্তরাজ্য হতে পারে দারুণ জায়গা।’

কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কে ফাটল ধরায় এক যুগেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। প্রতিবেশী দুদল একে অন্যকে মোকাবিলা করে শুধু আইসিসি ও এসিসির মেজর টুর্নামেন্টগুলোতে।

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা