হোম > খেলা > ক্রিকেট

পিএসএলে ৬.৪৪ কোটিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার

আইপিএলে অনিশ্চয়তা, রাজনীতি আর বিতর্কের ধাক্কা সামলে শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগেই নতুন ঠিকানা পেলেন মুস্তাফিজুর রহমান। সরাসরি চুক্তিতে বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। পারিশ্রমিক ধরা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দেয় লাহোর কালান্দার্স। নিলামের আগেই মুস্তাফিজকে দলে নেওয়ায় ফ্র্যাঞ্চাইজিটি স্পষ্ট করে দিল—বিদেশি পেস আক্রমণে তাদের অন্যতম ভরসা হচ্ছেন বাংলাদেশি এই কাটার মাস্টার।

কালান্দার্সের ফেসবুক পোস্টে লেখা হয়, “আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান—যাকে আমরা ২০১৬ ও ২০১৮ সালে দলে নিয়েছিলাম—এবার সরাসরি চুক্তিতে আবার আমাদের পরিবারের অংশ। একবার কালান্দার, সবসময় কালান্দার।”

আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেওয়ার তিন দিন পর, গত ৬ জানুয়ারি পিএসএলে মুস্তাফিজের খেলার বিষয়টি নিশ্চিত হয়েছিল। তবে তখন কোন দলে তিনি খেলবেন, তা জানানো হয়নি। শেষ পর্যন্ত নিলামের আগেই তাকে নিশ্চিত করে ফেলল লাহোর কালান্দার্স।

পিএসএলে এর আগে দুই দফায় লাহোর কালান্দার্সে ডাক পেলেও একবারই মাঠে নামার সুযোগ হয়েছিল মুস্তাফিজের। ২০১৮ মৌসুমে পাঁচ ম্যাচে ৪ উইকেট নেন তিনি, ওভারপ্রতি রান দেন মাত্র ৬.৪৩।

বর্তমানে পিএসএলের সবচেয়ে সফল দলগুলোর একটি লাহোর কালান্দার্স। তারা সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে এবং বর্তমান চ্যাম্পিয়নও। গত আসরে এই দলের হয়েই বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন ৭ ম্যাচে শিকার করেছিলেন ১৩ উইকেট।

এর আগে, আইপিএলে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন নাসের হুসেইন

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট ‘খুব ভেবেচিন্তে’ নেওয়া সিদ্ধান্ত: শেহবাজ শরিফ

অনড় পাকিস্তান, বড় সংকটে আইসিসি

মুঞ্জুরুলের বিরুদ্ধে জাহানারার অভিযোগের সত্যতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি

নতুন আইসিসির দাবি পাকিস্তানের

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ ইংল্যান্ডের

বিকেএসপির সাবেক মহাপরিচালক কর্নেল লতিফ আর নেই

যমুনার শিরোপা জয়ে শেষ হলো বিসিবি হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট

আইসিসিকে ধুয়ে দিলেন সাবেক পাকিস্তানি খেলোয়াড়

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে মারুফা, জ্যোতি ও সোবহানার বড় লাফ