হোম > খেলা > ক্রিকেট

বল টেম্পারিংয়ের বৈধতা চান মালান

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটে বল টেম্পারিংটা অপরাধ। শহীদ আফ্রিদি থেকে শুরু করে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো মহাতারকারা এই অপরাধে শাস্তি পেয়েছেন।

সম্প্রতি পিএসএলে ফখর জামানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। পাকিস্তানের এ তারকা দুই ম্যাচ নিষিদ্ধও হয়েছেন। এ নিয়ে সাবেক ইংল্যান্ডের ব্যাটার ডেভিড মালান বিস্ফোরক মন্তব্য করলেন।

তার মতে, বল টেম্পারিংকে বৈধ করা উচিত। মালান বলেন, ‘ঐতিহ্যগতভাবে এই খেলায় বহু বছর ধরে খেলোয়াড়দের বল টেম্পারিংয়ের চেষ্টা করতে দেখা গেছে, এটা নতুন কোনো বিষয় নয়। আমি মনে করি, আপনাদের এটাকে বৈধ করা উচিত—ওদের শুধু বল ঘষতে দিন। অবশ্যই বাইরে থেকে আনা কোনো জিনিস দিয়ে নয়। বলকে রিভার্স সুইং করাতে এটা একটা দক্ষতা।’

জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ

পরের ম্যাচে ফিরছেন মিরাজ

শুভাগতর ৭০০০, নাঈমের ১৭৬

হারের ধাক্কার পর জরিমানাও গুনল বাংলাদেশ

ফাইনালে যেতে বাংলাদেশের সামনে দুই সমীকরণ

আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান

রক্ষণাত্মক ক্রিকেট ডোবাচ্ছে দলকে

বৃষ্টির দিনে বল হাতে বোল্যান্ডের দাপট, বিপদে দক্ষিণ আফ্রিকা

মাহফিজুলের সেঞ্চুরির দিনে সানজামুলের ৪ উইকেট