হোম > খেলা > ক্রিকেট

ক্রিকেটারের কাণ্ড, প্রেমিকাকে মেসেজ দিয়ে গুনলেন জরিমানা

স্পোর্টস ডেস্ক

ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করে প্রোটোকল ভঙ্গের দায়ে এক ভারতীয় ক্রিকেটারকে ১ লাখ রুপি জরিমানা করা হয়েছে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগ চলাকালে এই ঘটনা ঘটে।

বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট তাকে এই লঘু শাস্তি দেয়। তদন্ত চলমান থাকায় ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, তিনি একজন বাঁহাতি ব্যাটার, যিনি গত রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে দুটি ফিফটি করেছিলেন। খেলার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঞ্চলে ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রেমিকার সঙ্গে মেসেজে চ্যাট করার কারণে এই নিয়ম লঙ্ঘন হয়। প্রাথমিকভাবে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে দুই বছরের নিষেধাজ্ঞার কথা ভাবলেও, অপরাধ গুরুতর না হওয়ায় কেবল জরিমানার মাধ্যমেই তাকে রেহাই দেওয়া হয়েছে।

হজযাত্রীদের নিয়ে আল-কিবলাহ হজ কাফেলার পুনর্মিলনী

মিরাজ বললেন মিটমাট হয়ে গেছে

জেতা সম্ভব ভাবছে অস্ট্রেলিয়াও

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিশর, জানালেন এরদোয়ান

চমক দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ : ডুলি

কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম

নিষিদ্ধ জান্নাত ও কবিতা, পদক বাতিল

সাঁতারে রাফির স্বর্ণপদক জয়

হকিতে আশরাফুলের হ্যাটট্রিক

২১ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড স্পেনের