হোম > খেলা > ক্রিকেট

এমন দিন খুব কম আসে, অনেক উদযাপন করব, বললেন শান্ত

স্পোর্টস রিপোর্টার

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। জয়সূচক রান আসার পরও মাঠে দেখা যায়নি বড় কোনো উদযাপন। মুমিনুল হক ও সাদমান ইসলাম যেমন শান্তভাবে জয় নিশ্চিত করেন, ডাগআউটেও ক্রিকেটাররা ছিলেন সংযত। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, পরে এই ঐতিহাসিক জয় ঠিকই উদযাপন করবে দল।

সাড়ে তিন দিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় বাড়তি একদিন কীভাবে কাটাবেন? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, “(বাড়তি একদিন) কীভাবে কাটানো উচিত? আমার মনে হয়, এমন জয়ের পরে অবশ্যই উদযাপন করা উচিত। এই ধরনের মুহূর্ত আমাদের ক্রিকেট জীবনে খুবই কম আসে। তাই আমার মনে হয় যে, পুরা দিনটা উদযাপন করা উচিত, খুব ভালোভাবে উদযাপন করা উচিত। ওইটাই করার চেষ্টা করব।”

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়কে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি বলেও উল্লেখ করেন শান্ত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনেও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

বাংলাদেশ অধিনায়কের ভাষায়, “আমার মনে হয় যে, বাংলাদেশের ক্রিকেটের তিন ফরম্যাট মিলে আমাদের অনেক বড় বড় জয় আছে। তবে আমি বলব যে, এখন পর্যন্ত এটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা জয়। এটার পেছনে অনেক পরিশ্রম ছিল। আমি মনে করি, এটা বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় জয়।”

‘ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’

শুষ্ক মৌসুমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যকর: দুলু

ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ১ দিন পর নারীর লাশ উদ্ধার

কাঠমান্ডুতে বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, আটকা ১২৭ যাত্রী

ইসরাইলি আগ্রাসনে লেবাননে নিহত বেড়ে ৪ হাজার ৩৪৬

ভারতীয় মাদকসহ আটক রাবি ছাত্রদল নেতাকে আদালতে প্রেরণ

নয় জনের মৃত্যুর রেশ কাটেনি, সীতাকুণ্ডে আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

যৌন হয়রানির দায়ে রাবি অধ্যাপক প্রভাস কুমার চাকরিচ্যুত

সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি সাদা বাজপাখির ছানা

ন্যাশনাল রিসার্চ প্রজেক্ট কনটেস্টে চ্যাম্পিয়ন বাকৃবি