হোম > খেলা > ক্রিকেট

বিসিবির সিনিয়র স্কোরার সৈয়দুর রহমান ভূঁইয়ার মৃত্যু

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র স্কোরার সৈয়দুর রহমান ভূঁইয়া আর নেই। রোববার সকালে ঢাকায় শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

সৈয়দুর রহমান ভূঁইয়া দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে স্কোরিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। টেস্ট ক্রিকেটেও স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

স্কোরিংয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সেরা স্কোরারের পুরস্কার পেয়েছিলেন সৈয়দুর রহমান।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় বিসিবি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছে।

ইরানি তেল কিনছে চীন, নিষেধাজ্ঞা এড়াতে চায় যুক্তরাষ্ট্র

নেপালে বৃষ্টি ও নদীর পানি বাড়ায় টানেলে উদ্ধারকাজ ব্যাহত

জবিতে এআই-আইটি ফেস্ট, এক মঞ্চে ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক

শজিমেকে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

মধ্যপ্রাচ্য যেভাবে হবে বিশ্বের অন্যতম প্রযুক্তিকেন্দ্র

ছাত্র আন্দোলনবিরোধী ও বিএনপিবিদ্বেষী চিকিৎসক এখন কুমেক পরিচালক

এক পয়সার দানে যাত্রা, শতবর্ষ পেরিয়ে আজও শিক্ষার বাতিঘর

মির্জা আব্বাস দেশে ফিরছেন বুধবার

বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার করবে ইউএনডিপি

২০ বছরের রাস্তা কেটে বিএনপি নেতার কাঁটাতারের বেড়া