হোম > খেলা > ক্রিকেট

জয়ে শুরু মেয়েদের ইমার্জিং কাপ

স্পোর্টস রিপোর্টার

ব্যাংককে ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাংককের টের্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে ১১৫ রানে থামে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে শ্রীলঙ্কার মেয়েদের ইনিংস থামে ৯ উইকেটে ১১১ রানে। তাতে ৪ উইকেটের জয় পেয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা ও ইসমা তানজিম এনে দেন দারুণ শুরু। উদ্বোধনী জুটিতে তারা দুজনে তোলেন ৪৮ রান। শামীমা ১৯ বলে ১৭ রান করে ফিরলে ভাঙে এই জুটি। পরে দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হন ইসমা। তার ব্যাটে আসে ২৫ বলে ৩০ রান।

পরে শারমিন সুলতানা ২৭ বলে করেন ২৯ রান। তাতে বাংলাদেশ অলআউট হয় ১১৫ রানে। শ্রীলঙ্কার হয়ে সাচিনি নিশানশালা ১৪ রানে নেন ৪ উইকেট।

১১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাঁহাতি স্পিনার সানজিদা ইসলাম মেঘলার বোলিং তোপে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ২০ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া ফাহিমা খাতুন ও লতা মণ্ডল শিকার করেন দুটি করে উইকেট। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন হানসিমা করুণারত্নে। এছাড়া ২৩ রান আসে আমা কানচানার ব্যাটে।

কলম্বোয় ক্রিকেট উন্মাদনা: ভারত–পাকিস্তান ম্যাচের টিকিট শেষ, ভাড়া আকাশছোঁয়া

‘ক্রিকেটের স্বার্থেই দরকার পাক-ভারত ম্যাচ’

টিভির পর্দায় টি-টোয়েন্টি বিশ্বকাপের নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ আরও যত খেলা

জয়ের দেখা পেলো আমিরাত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

নামিবিয়াকে উড়িয়ে দিল ভারত

ওমানকে উড়িয়ে সুপার এইটের পথে শ্রীলঙ্কা

টিভিতে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ইউরোপিয়ান ফুটবলের যত ম্যাচ

ইংল্যান্ড হারল উইন্ডিজের কাছে

৩ এপ্রিল শুরু নারী বিপিএল