হোম > খেলা > ক্রিকেট

বিসিবি থেকে সম্মাননা পাচ্ছেন পেসার রুবেল

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন রুবেল হোসেন। তার স্বীকৃতিস্বরূপ বিসিবির কাছ থেকে এবার সম্মাননা পাচ্ছেন এই তারকা পেসার। আজ সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে রুবেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেবে বিসিবি। খবরটি নিশ্চিত করেছে বিসিবি।


কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন রুবেল। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় মাঠ থেকে অবসরে যেতে পারেননি। আর এ কারণে রুবেলকে এবার মাঠ থেকে বিদায় দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিসিবি। তার বিদায়কে আরো স্মরণীয় করে রাখতে চাইছে বিসিবি। বিসিবি সভাপতি তামিম ইকবাল তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান।

২০২১ সালে শেষবার লাল-সবুজ জার্সি গায়ে খেলেছেন রুবেল। এরপর ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন অনুপস্থিত। ২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ওয়ানডেতে ১২৯, টেস্টে ৩৬ ও টি-টোয়েন্টিতে ২৮ উইকেট নিয়েছেন। টেস্ট ও ওয়ানডেতে তার একটি করে ফাইফার রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়াতে খেলে যেতে চান রুবেল।

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল