হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়াকে হারানোই সিমন্সের টেস্ট কোচিং ক্যারিয়ারের সেরা জয়

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর কীর্তি বাংলাদেশের জন্য যেমন ঐতিহাসিক, তেমনি ফিল সিমন্সের কোচিং ক্যারিয়ারেও বিশেষ এক অর্জন। ডারউইন টেস্টে ৯ উইকেটের জয়ের পর ক্যারিবীয় এই কোচ নিজেই জানিয়েছেন, এটিই তার টেস্ট কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়।

২০২৪ সালে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন সিমন্স। তার অধীনে দেশের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করার পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে এলো আরও বড় সাফল্য।

ভারতীয় সংবাদমাধ্যম রেভস্পোর্টজকে দেওয়া সাক্ষাৎকারে সিমন্স বলেন, ‘গতকাল ড্রেসিংরুমে আমি ছেলেদের বলছিলাম, এটা আমার টেস্ট কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়। এখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এসেছিলাম আমি, আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারিনি। তাই এটা আমার কাছে অনেক কিছু।’

বাংলাদেশের এই সাফল্যকে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় মুহূর্ত হিসেবেও দেখছেন তিনি। সিমন্সের ভাষায়, ‘বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটা অবশ্যই সবচেয়ে বড় মুহূর্ত হবে, অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে হারানো।’

গত এক-দুই বছরে বাংলাদেশের টেস্ট দল ধীরে ধীরে উন্নতি করেছে বলেও মনে করেন সিমন্স। জিম্বাবুয়ের বিপক্ষে হার এলেও তার আগে দল ভালো ক্রিকেট খেলছিল এবং সেখান থেকেই আত্মবিশ্বাস তৈরি হচ্ছিল বলে জানান তিনি। এমনকি অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়ার পরও দলের কঠোর পরিশ্রম কাজে দিয়েছে বলে উল্লেখ করেন কোচ।

নাহিদ রানার অনুপস্থিতিও সামলে নিয়েছে বাংলাদেশ। সিমন্স বলেন, ‘আমরা গতির দিক থেকে রানাকে মিস করেছিলাম। কিন্তু তিন পেসার তাদের শৃঙ্খলা ও নিখুঁত বোলিংয়ে তার অভাব পূরণ করেছে।’

দেশের বাইরে যেকোনো কন্ডিশনে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য বলে জানান তিনি। বাংলাদেশের ভক্তদের জন্য বাংলা শেখার প্রসঙ্গে হাসতে হাসতে সিমন্স বলেন,‘এখনও ভালোভাবে শিখতে পারিনি। তাই আমি এখন প্রকাশ করছি না। তবে আমরা সিরিজ জিতলে আমি এটা প্রকাশ করব।’

সরকারি তথ্য দ্রুত ও কার্যকরভাবে পৌঁছাতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আহ্বান

কলকাতায় নিহত ৫ বাংলাদেশির একজন সাভারের বাবু

রিহ্যাবের বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটি

আগামীকাল শিল্পকলায় ‘চিত্রাঙ্গদা’র দু’টি প্রদর্শনী

ভারতে গুঁড়িয়ে দেওয়া হলো ৫৯ বছরের পুরোনো মাদরাসার একাংশ, তীব্র ক্ষোভ

এসিআর পরিবর্তনের অভিযোগে পটুয়াখালীর ৬ ভূমি কর্মকর্তার শাস্তি

কালীগঞ্জে কৃষক দল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

রাজনৈতিক প্রতিহিংসায় দুই বিএনপি নেতাকে হত্যা করেন সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ

ফোনে স্ত্রীর সঙ্গে শেষ কথা, মসজিদে মিলল ঝুলন্ত লাশ

পুলিশে একসঙ্গে ১৩ কর্মকর্তার বদলি-পদায়ন