ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে জিম্বাবুয়ে।
অধিনায়ক লিটন দাসকে ছাড়াই এদিন মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরির কারণে মাঠে নামা হচ্ছে না তার । লিটনের বদলে নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়।
লাল বলের সাম্প্রতিক সবগুলো সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন হাসান মাহমুদ। সেই ধারাবাহিকতায় ত্রিদেশীয় সিরিজে ডাক পেয়েছিলেন এই পেসার। তবে হাসানকে ছাড়াই প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরির কারণে নেই মেহেদী হাসান মিরাজও।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।