হোম > খেলা > ক্রিকেট

নাঈম-মাহফিজুলের ডাবল সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রিকেট লিগে প্রথমবার ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন নাঈম শেখ এবং মাহফিজুল ইসলাম রবিন। অল্পের জন্য ট্রিপল সেঞ্চুরি করতে পারেননি তিনি। বারবার সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ব্যর্থ হওয়া জাকির হাসানও পেয়ছেন তিন অঙ্কের দেখা।

নাঈম-অঙ্কনের রেকর্ড জুটি

রাজশাহীতে রেকর্ড জুটি গড়েছেন নাঈম শেখ এবং মাহিদুল অঙ্কন। চতুর্থ উইকেটে ৩৫৪ রানের জুটি গড়েন তারা। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড।

এদিন ডাবল সেঞ্চুরি পেয়েছেন নাঈম শেখ। সম্ভাবনা জাগিয়েছিলেন ট্রিপল সেঞ্চুরিরও। তবে ১৮ রান দূরে থাকতে আউট হন। ৩৬৯ বলে ২১ চার ও ৭ ছক্কায় ২৮২ রান করেন নাঈম। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার প্রথম ডাবল সেঞ্চুরি।

নাঈমের সঙ্গে জুটি গড়া অঙ্কন ১৪ চার ও ৮ ছক্কায় ১৬৫ রান করে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ক্যারিয়ারসেরা ইনিংস।

৫২১ রানে অলআউট হয়েছে ঢাকা। রাজশাহীর লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি ৪ উইকেট নেন।

পরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১০৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে রাজশাহীর। ফলো-অন এড়াতে তাদের করতে হবে আরও ২৬৯ রান।

মাহফিজুলের ২১৭*

উড়ন্ত ফর্ম চলমান মাহফিজুল ইসলাম রবিনের। আগের দুই ম্যাচে সেঞ্চুরি পাওয়া এই ব্যাটার এবার দেখা পেলেন ডাবল সেঞ্চুরির। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে তিনি খেলেছেন ২১৭ রানের অপরাজিত ইনিংস।

এবারের লিগে এখন পর্যন্ত ৭ ইনিংসে তিন সেঞ্চুরি ও দুই ফিফটিতে ১০২.৮৩ গড়ে মাহফিজুলের সংগ্রহ ৬১৭ রান। ৭ উইকেটে ৪৬৫ রানে ইনিংস ঘোষণা করেছে ময়মনসিংহ।

পরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৩৪ রান নিয়ে দিন শেষ করেছে চট্টগ্রাম।

৪২ রান করেন সাদিকুর রহমান। ৭৬ রান করে ফেরেন জয়।

জাকিরের সেঞ্চুরি

এবারের জাতীয় ক্রিকেট লিগে প্রথম ৩ ম্যাচেই সেঞ্চুরির কাছে গিয়ে ব্যর্থ হয়েছেন জাকির হাসান। চতুর্থ ম্যাচে আর ভালো শুরুকে অপচয় হতে দেননি সিলেট অধিনায়ক। খুলনার বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ১৬০ রানে অপরাজিত বাঁহাতি এই ওপেনার।

কক্সবাজারের মাঠে বৃষ্টির কারণে প্রথম দিন টসও করা যায়নি। রোববার টস জিতে ব্যাট করতে নেমে ৮০ ওভারে সিলেটের সংগ্রহ ২ উইকেটে ২৮০ রান।

রাফসানের আক্ষেপ

সিলেটের একাডেমি মাঠে রংপুরের ৪০২ রানের জবাবে দারুণ লড়ছে বরিশাল। দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৭৯ রান। সেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরে থাকতে আউট হয়েছেন রাফসান।

৫ উইকেটে ৩২০ রান নিয়ে দিনের খেলা শুরু করে এদিন সুবিধা করতে পারেনি রংপুর। আর মাত্র ৮২ রান যোগ করতে বাকি ৫ উইকেট হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন আবদুল্লাহ আল মামুন।

লিটন-হৃদয়দের নিয়ে অনুশীলনে ব্যস্ত নতুন কোচ

ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন আফগানিস্তান

অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব হবে ২০২৮ সালের শুরুতে

ছিটকে গেলেন আনরিখ নর্কিয়া

ইংল্যান্ডকে টপকে সাতে আফগানিস্তান

চলে গেলেন বিসিবির সাবেক পরিচালক জামাল

হতাশা ঝেড়ে উইন্ডিজ সিরিজের অনুশীলনে শান্তরা

মাহফিজুল-নাঈমের সেঞ্চুরি

ক্যান্সারে প্রাণ হারালেন তরুণ ক্রিকেটার