হোম > খেলা > ক্রিকেট

টানা দুই বলে দুই ফাইফারে ইতিহাস গড়লেন রবিনসন-টাং

স্পোর্টস ডেস্ক

হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দারুণ বোলিং প্রদর্শনী দেখিয়েছে ইংল্যান্ড। স্বাগতিক পেসার ওলি রবিনসন ও জশ টাংয়ের তোপে মাত্র ১৭১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের ব্যাটিং ধসের চেয়েও বড় হয়ে উঠেছে দুই ইংলিশ পেসারের বিরল কীর্তি। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে প্রথমবার টানা দুই বলে দুই বোলার ফাইফার পূর্ণ করেছেন।

পাকিস্তানের ইনিংসের ৪৮তম ওভারের প্রথম বলে খুররাম শেহজাদকে আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন রবিনসন। পরের ওভারের প্রথম বলেই মোহাম্মদ আব্বাসকে বোল্ড করে ফাইফার পূর্ণ করেন টাং। ফলে টেস্ট ইতিহাসে প্রথমবার পরপর দুই বলে দুই বোলারের পাঁচ উইকেট নেওয়ার নজির তৈরি হয়।

শুধু শেষের এই কীর্তিই নয়, ইনিংসের প্রথম বলেও ইতিহাস গড়েছেন রবিনসন। আজান আওয়াইসকে এলবিডব্লিউ করে সিরিজের প্রথম বলেই উইকেট নেওয়া ইংল্যান্ডের প্রথম বোলার হন তিনি। এরপর মাত্র ৬ রানেই পাকিস্তান হারায় দ্বিতীয় উইকেট।

তৃতীয় উইকেটে ইমাম-উল-হক ও আবদুল্লাহ শফিক ৯১ রানের জুটি গড়ে পাকিস্তানকে সাময়িকভাবে বিপদমুক্ত করেন। ইমাম ৪২ ও শফিক ৬১ রান করেন। তাদের বিদায়ের পর আর দাঁড়াতে পারেনি পাকিস্তানের ব্যাটিং। ৪৮.১ ওভারেই ১৭১ রানে থামে সফরকারীদের ইনিংস।

পাকিস্তানের বিপক্ষে একই ইনিংসে রবিনসন ও টাংয়ের পাঁচ উইকেট নেওয়া ইংল্যান্ডের পেসারদের মধ্যে প্রথম ঘটনা। সব মিলিয়ে ইংলিশ বোলারদের এমন কীর্তি এটি ১১তমবার। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ২০০৬ সালে স্টিভ হারমিসন ও মন্টি পানেসর একই ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন।

জবাবে প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১২ রান। বেন ডাকেট ১৫ ও এমিলিও গে ৩৫ রান করে ফিরেছেন। অধিনায়ক হিসেবে ফেরার ম্যাচে জো রুট ৩৭ এবং জর্ডান কক্স ২৩ রানে অপরাজিত। পাকিস্তানের চেয়ে ৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে ইংল্যান্ড।

দখল ও অবকাঠামো সংকটে চরমভাবে ব্যাহত শিক্ষা কার্যক্রম

সরকারিভাবে ব্রুনাইয়ে ১৭২ জনের চাকরি, বেতন ১০০০ ডলার

কৃষিতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, এগিয়েছে তিন বড় উদ্যোগ

ইরানকে সহায়তা করলে পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুঁশিয়ারি

সারাক্ষণ মোবাইল ডাটা চালু রাখলে যে সমস্যা হতে পারে

বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চাকরি, দৈনিক সম্মানী ২৬০০ টাকা

মেসির গোল-অ্যাসিস্টেও জয় পেল না মিয়ামি

প্রবাসী কার্ডে বিমান ভাড়া ও স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড়

ডেঙ্গু ছড়িয়েছে ৬৪ জেলায় বাড়ছে প্রাণহানি

আজ বৃষ্টির সম্ভাবনা কম, সারা দেশে ভ্যাপসা গরম বাড়তে পারে