হোম > খেলা > ক্রিকেট

ডি থ্রি ট্রফির নিলামে সবচেয়ে দামি তানজিদ, দেড় কোটির ঘরে মেহেদী-শান্ত

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফির নিলামে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তাঁকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন। এ ছাড়া শেখ মেহেদী হাসান ও নাজমুল হোসেন শান্তর জন্য খরচ হয়েছে দেড় কোটির বেশি পয়েন্ট। আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা।

আজ অনুষ্ঠিত নিলামে পাঁচটি ক্যাটাগরিতে রাখা ২৮১ ক্রিকেটারের মধ্যে ২৭৫ জনকে নিয়ে দর-কষাকষি হয়েছে। বাকি ছয়জন আইকন ক্রিকেটার আগেই দল পেয়েছেন। তবে প্রচলিত অর্থের বদলে পয়েন্ট দিয়ে ক্রিকেটার কেনার ব্যবস্থা রাখা হয়েছে এই টুর্নামেন্টে।

নিলামের প্রথম ডাকেই ১ কোটি ৫০ লাখ পয়েন্টে শেখ মেহেদী হাসানকে দলে নেয় ব্লুস্টার। এরপর নাজমুল হোসেন শান্তকে ১ কোটি ৬০ লাখ পয়েন্টে কিনেছে ফরচুন। সর্বোচ্চ ২ কোটি পয়েন্টে তানজিদকে দলে পাওয়ায় নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন তিনি।

বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের জন্য লড়াইয়ে ছিল ওয়ালটন ও ফরচুন। শেষ পর্যন্ত ৭৫ লাখ পয়েন্টে তাঁকে দলে নেয় ফরচুন। বিগ ব্যাশে ব্যস্ত থাকায় ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি পর্বে খেলতে পারবেন না রিশাদ হোসেন। তবু ৬০ লাখ পয়েন্টে তাঁকে দলে নিয়েছে ফরচুন। অন্যদিকে বিগ ব্যাশে খেলার অনুমতি পাওয়ায় মুস্তাফিজুর রহমানের জন্য দর উঠেছে ৭০ লাখ পয়েন্ট। তাঁকে পেয়েছে সেভেন রিংস সিমেন্ট।

টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল—অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লুস্টার। আইকন ক্রিকেটার হিসেবে ব্লুস্টারে নুরুল হাসান সোহান, ফরচুনে তাওহীদ হৃদয়, অ্যাকমিতে মোসাদ্দেক হোসেন সৈকত, সিটিজেনস ব্যাংকে মোহাম্মদ নাঈম শেখ, সেভেন রিংস সিমেন্টে মুশফিকুর রহিম এবং ওয়ালটনে মেহেদী হাসান মিরাজ খেলবেন।

নতুন এই টুর্নামেন্টের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতা বাড়ানো এবং ক্রিকেটারদের জন্য নতুন সুযোগ তৈরির লক্ষ্য বিসিবির। নিলামে তারকাদের পয়েন্টমূল্য ও দলবদল তাই প্রতিযোগিতা শুরুর আগেই বাড়িয়েছে আগ্রহ।

কোন পরিকল্পনার পথে বাংলাদেশ

‘বরখাস্ত’ মেনে নিয়েছেন আশরাফুল

শাদাবের রূপকথার সেঞ্চুরিতে নাটকীয় জয় পাকিস্তানের

লিটন-হৃদয়দের নিয়ে অনুশীলনে ব্যস্ত নতুন কোচ

নাঈম-মাহফিজুলের ডাবল সেঞ্চুরি

ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন আফগানিস্তান

অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব হবে ২০২৮ সালের শুরুতে

ছিটকে গেলেন আনরিখ নর্কিয়া

ইংল্যান্ডকে টপকে সাতে আফগানিস্তান