হোম > খেলা > ক্রিকেট

ভালো বোলিংয়ের কারণেই ১৮টি উইকেট পড়েছে, মন্তব্য স্টার্কের

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই পতন হয়েছে ১৮ উইকেটের। এমন নাটকীয় দিনে ব্যাটিংয়ের চেয়ে বোলারদের দাপটই ছিল বেশি। ফলে উইকেটের মান নিয়ে প্রশ্ন উঠলেও অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক মনে করছেন, পিচ খারাপ হওয়ার কারণে এতগুলো উইকেট পড়েনি; বরং দুই দলের বোলারদের দুর্দান্ত বোলিংই এর মূল কারণ।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে স্টার্ক বলেন, এক দিনে ১৮ উইকেট পড়েছে বলেই উইকেটকে খারাপ বলা ঠিক হবে না। তাঁর মতে, প্রথম দিনের জন্য উইকেট যথেষ্ট ভালোই ছিল এবং আচরণে ব্রিসবেনের গ্যাবার উইকেটের সঙ্গে এর মিল ছিল।

স্টার্ক বলেন, ‘মানুষ হয়তো ভাববে ১৮ উইকেট মানেই খারাপ উইকেট। তবে আমার মতে প্রথম দিনের হিসেবে এটা বেশ ভালো উইকেট ছিল। এটা অনেকটা গ্যাবার উইকেটের মতোই আচরণ করেছে। প্রথম দিনে গ্যাবায় যেমন টেনিস বলের মতো একটু বাড়তি বাউন্স হয়, আজকেও ঠিক তেমনই ছিল।’

অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসারের ধারণা, সময় গড়ানোর সঙ্গে ব্যাটিংয়ের জন্য পরিস্থিতি কিছুটা সহজ হতে পারে। তিনি বলেন, ‘দিনের শেষের দিকে বা আগামীকাল আশা করছি এটা আরও কিছুটা দ্রুত হবে। বলের শক্ত ভাবটা কিছুটা কমে গেলে সোজা ব্যাটে খেলা সহজ হয়। তবে আজ সারা দিনই বল সুইং করেছে।’

তাঁর মতে, উইকেটের চেয়ে বোলারদের পারফরম্যান্সই ১৮ উইকেট পতনের বড় কারণ। স্টার্ক বলেন, ‘আজকের ক্রিকেটটা বেশ এলোমেলো মনে হলেও, আমি বলব উইকেটের চেয়ে ভালো বোলিংয়ের কারণেই ১৮টি উইকেট পড়েছে।’

পেসারদের পরিকল্পনাও কাজে দিয়েছে বলে জানান স্টার্ক। ব্যাটারদের ড্রাইভ করার সুযোগ দেওয়ার পাশাপাশি ফুল লেংথে বল ফেলে সুইং করানোর কৌশল নিয়েছিল অস্ট্রেলিয়া। এতে স্টাম্প ও ব্যাটের কানায় বল লাগার সম্ভাবনা বেড়ে যায়।

স্টার্ক বলেন, ‘আমরা ড্রাইভে রান দিতে রাজি ছিলাম। তবে উইকেটের সাহায্যের কারণে বল ফুল লেংথে ফেলে সুইং করাতে পারলে স্টাম্প ও ব্যাটের কানায় বল লাগার সুযোগ বেশি ছিল। শেষ পর্যন্ত কাজটা সফল হয়েছে।’

শেষ বিকেলেও বলের নড়াচড়া অব্যাহত ছিল বলে জানান স্টার্ক। এমনকি দিনের শেষ দুই ওভারেও সুইং পেয়েছেন তাঁরা। ফলে উইকেটের অবস্থা নাকি বোলিং—কোনটি বেশি প্রভাব ফেলেছে, সেটি আলাদা করে বলা কঠিন বলেই মনে করছেন এই অজি পেসার।

প্রধানমন্ত্রীর সফর খেলা না, প্রস্তুতির বিষয় আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চাঁদা চেয়ে চিকিৎসককে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার

রাসুলুল্লাহ (সা.)-এর প্রশ্নোত্তরভিত্তিক শিক্ষাপদ্ধতি আধুনিক শিক্ষায় দিশা দিতে পারে

মালয়েশিয়ার শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা নিয়ে এনসিপির উদ্বেগ

ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, দুই বছরের কারাদণ্ড

স্টার্ক-শরিফুলে এলোমেলো পরিসংখ্যানের পাতা

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

প্রত্যেক মা শিক্ষিত হলে পুরো জাতি শিক্ষিত হয়ে যাবে: এটিএম আজহারুল

দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার

স্থানীয় নির্বাচন সামনে রেখে জামায়াতের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ