হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টি টুর্নামেন্টের স্কোয়াডে চার নতুন মুখ

স্পোর্টস রিপোর্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে না যাওয়ায় নতুন টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুরে তিন দলের এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। ধূমকেতু, দুর্বার ও দুরন্ত এই তিন দলে ভাগ হয়ে মাঠে নামবেন ক্রিকেটাররা। এর জন্য গতকাল তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রতিটি স্কোয়াডে রাখা হয়েছে ১৩ জন করে ক্রিকেটার। মোট ৩৯ ক্রিকেটারের মধ্যে ৪ জন আছেন নতুন মুখ। সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা শেষে এই টুর্নামেন্টে খেলবেন জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন।

এই টুর্নামেন্টে তিনটি দলের নাম রাখা হয়েছে ধূমকেতু, দুর্বার ও দুরন্ত। ধূমকেতুর নেতৃত্বে থাকবেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। দুর্বারের অধিনায়ক টেস্ট কাপ্তান নাজমুল হোসেন শান্ত ও দুরন্তের অধিনায়ক আকবর আলী।

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৯ ফেব্রুয়ারি। এই টুর্নামেন্টে ম্যাচ ফি ও পুরস্কার বাবদ আড়াই কোটি টাকা খরচ করবে বিসিবি। এছাড়া দর্শকদের জন্যও রাখা হয়েছে মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ।

ধূমকেতু- লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, শেখ মাহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, সাইফ উদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত- আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

বিসিবির আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসির কাছে বুলবুলের চিঠি

ভারতের কাছে নারী দলের হার

জিম্বাবুয়ে সফরে পূর্ণ শক্তির বাংলাদেশ ওয়ানডে দল

বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ

১৩ বছর পর জিম্বাবুয়ে সফর নিয়ে আবেগাক্রান্ত আশরাফুল

বিসিবিতে নতুন দায়িত্বে হান্নান ও মাহমুদউল্লাহ

আইসিসির মাস সেরা ক্রিকেটার মুশফিক

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

সান্ত্বনার জয়ের খোঁজে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের রেকর্ড