হোম > খেলা > ক্রিকেট

১৯৮৫ কোটি টাকার ক্ষতি থেকে বাঁচল আইসিসি

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক

আইসিসি সবচেয়ে বড় অঙ্কের আয়টা করে ভারত-পাকিস্তান ম্যাচ থেকে। কিন্তু পাকিস্তান ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় মহাবিপাকেই পড়ে গিয়েছিল বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে পাকিস্তান ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করায় এখন স্বস্তিতে রয়েছে আইসিসি।

সব অনিশ্চয়তা কেটে যাওয়ায় আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পূর্ব সূচি অনুযায়ী মুখোমুখি হচ্ছে দুই চিরশত্রু। পাকিস্তান মহারণের এ ম্যাচ খেলতে রাজি হওয়ায় ১৭ কোটি ৪০ লাখ ডলারের লোকসান থেকে বেঁচে গেছে আইসিসি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক হাজার ৯৮৫ কোটি টাকা।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের বরাত দিয়ে এর আগে জানিয়েছিল, পাকিস্তান তাদের সিদ্ধান্তে অনড় থাকলে ব্রডকাস্টার, গেটমানি ও স্পন্সরের ক্ষতিসহ আইসিসির সব মিলিয়ে আর্থিক ক্ষতি হতো এক হাজার ৯৮৫ কোটি রুপি।

লাহোরে আইসিসির সঙ্গে পিসিবির বৈঠকের পর সোমবার রাতে পাকিস্তান সরকার ভারত ম্যাচ খেলার অনুমতি দিয়েছে তাদের ক্রিকেট দলকে। তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি) ও আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়।

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা