হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

শাহাদাতের সেঞ্চুরি মিস

স্পোর্টস রিপোর্টার

সূচি অনুযায়ী ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজ মাঠে গড়ানোর কথা ছিল ছয়টি ম্যাচ। কিন্তু পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বয়কট করেছেন ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। এ কারণে ওয়াকওভার দিয়ে জয়ী ঘোষণা করা হয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। তবে বাকি পাঁচ ম্যাচ মাঠে গড়ালেও কোনো ম্যাচেরই ফল আসেনি। সবগুলো ম্যাচই বৃষ্টির কারণে চলে গেছে রিজার্ভ ডেতে।

আজ যেখানে থেমেছে, আগামীকাল সকালে আবার সেখান থেকেই শুরু হবে খেলা। সাভারের বিকেএসপিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ইরফান শুক্কুরের সেঞ্চুরি (১১৯) ও মেহেদী হাসান মিরাজের (৭২) ফিফটিতে ২৭৫ রানের পুঁজি গড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে আবাহনী লিমিটেড এক উইকেট হারিয়ে ৫১ রান তুলতেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে আজ আর মাঠে গড়ায়নি ম্যাচ।

পুবেরগাঁওতে তাওহিদ হৃদয় (১০১*) ও মুশফিকুর রহিমের (১০০) জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৩৩ রানের সংগ্রহ গড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গাজী গ্রুপ ২ উইকেটে ৪১ রান তুলতেই মাঠে হানা দিয়ে বসে বৃষ্টি। আর বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে নার্ভাস নাইনটিতে সাজঘরে ফিরেছেন শাহাদাত হোসেন সবুজ (৯০)। ১০ রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। তার শতক মিসের পরও গুলশান ক্রিকেট ক্লাব ২০১ রানের সংগ্রহ দাঁড় করায়। সিটি ক্লাবের হয়ে আব্দুল গাফ্ফার সাকলাইন পেয়েছেন ফাইফার। তবে তার দল ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে পড়েছে। বৃষ্টির নাচন শুরুর আগে ৪১ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে সিটি ক্লাব।

ঢাকা ক্রিকেটার্স একাডেমিতে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে মাত্র ৭৫ রান করেছে প্রাইম ব্যাংক। যদিও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলা হয়েছে ১৭ ওভার! আর ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে ঢাকা লিওপার্ডসের বিপক্ষে ২ উইকেটের বিনিময়ে ১০৬ রান করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স।

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ