হোম > খেলা > ফুটবল

কামড় দিয়েও সুয়ারেজ এরচেয়ে কম শাস্তি পেয়েছিলেন

প্রতিবাদ জানিয়ে আর্জেন্টিনা জানাল

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় আর্জেন্টিনার ফুটবলাররা। অনাকাঙ্ক্ষিত সে ঘটনার শাস্তি হিসেবে আলবিসেলেস্তেদের খেলোয়াড়দের নিষিদ্ধ করেছে ফিফা। সঙ্গে করা হয়েছে জরিমানা। কিন্তু শাস্তিটা মেনে নিতে পারছে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফিফার দেওয়া নিষেধাজ্ঞাকে ‘স্পষ্টতই অতিরিক্ত’ বলে দাবি করেছে সংস্থাটি। স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে হাতাহাতিতে জড়ানোয় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ এবং ডিফেন্ডার নাহুয়েল মলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। পাশাপাশি দুজনকেই ৯০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। এছাড়া সহকারী কোচ রবার্তো আয়ালাকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৩০ হাজার ডলার জরিমানা করা হয়।

ফিফার এই শাস্তির কঠোরতা নিয়ে প্রশ্ন তুলে ২০১৪ বিশ্বকাপের উদাহরণ টেনেছে এএফএ। সংস্থাটির আইনি উপদেষ্টা আন্দ্রেস পাটোন উরিচ বলেন, ‘২০১৪ বিশ্বকাপে প্রতিপক্ষ জর্জিও কিয়েল্লিনিকে কামড়ে দেওয়ার পরও লুইস সুয়ারেজ পেয়েছিলেন ৯ ম্যাচের নিষেধাজ্ঞা। সেখানে মাঠে হাতাহাতির ঘটনায় পারেদেসকে ১০ ম্যাচের সাজা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি আরো স্মরণ করিয়ে দেন যে, অতীতে এক ইউরোপীয় ফুটবলারের নাৎসি প্রতীক প্রদর্শনের মতো গুরুতর অপরাধেও ১০ ম্যাচের শাস্তি হয়েছিল। ফ্রেম ধরে ভিডিও বিশ্লেষণ করে এএফএ নিশ্চিত যে, এই শাস্তি কাজের তুলনায় অনেক বেশি।

ফিফার সিদ্ধান্ত পর্যালোচনা করে দ্রুতই এর বিরুদ্ধে আপিল করবে এএফএ। ফিফার আপিল কমিটিতে সমাধান না হলে সুইজারল্যান্ডভিত্তিক ক্রীড়া আদালত ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে’ (সিএএস) যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে সহকারী রেফারিকে গালি দেওয়ার অভিযোগে লিওনেল মেসিকে দেওয়া ৪ ম্যাচের নিষেধাজ্ঞা আপিলে পুরোপুরি বাতিল হয়েছিল। সেই পুরোনো নজির সামনে রেখেই পারেদেস ও মলিনার শাস্তি কমানোর বিষয়ে আশাবাদী আর্জেন্টিনা।

রংপুরে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার

জনগণের অধিকার রক্ষায় আমরা কোনো আপস করব না: সমাজকল্যাণ মন্ত্রী

পশ্চিমবঙ্গে থাকতে হলে ‘বন্দে মাতরম’ গাইতে হবে—শুভেন্দুর হুঁশিয়ারি

ইলিশের জন্য হাহাকার, শূন্য বরিশালের আড়ত

ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন

এশিয়ান গেমস হকিতে দুই সহোদরের স্বপ্ন

বাড়ির স্বপ্ন বাদ দিয়ে কেন শেয়ারবাজারে ঝুঁকছেন যুক্তরাষ্ট্রের জেন-জি’রা

শুরুতেই অঘটনের শিকার ম্যানইউ

প্রধানমন্ত্রীর সফর খেলা না, প্রস্তুতির বিষয় আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চাঁদা চেয়ে চিকিৎসককে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার