হোম > খেলা > ফুটবল

নিলামে রোনালদিনহোর ঐতিহাসিক জার্সি, দাম ছাড়াল সাড়ে তিন লাখ টাকা

১১ বছর পর মাঠে ফেরা

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ১১ বছর পর পেশাদার প্রতিযোগিতামূলক ফুটবলে পা রেখে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নস্টালজিয়ায় ভাসিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো গাউচো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনা এফসির হয়ে মাঠে নামার সময় তিনি যে জার্সিটি পরেছিলেন, সেটি এখন আনুষ্ঠানিকভাবে নিলামে তোলা হয়েছে। আর তাতেই রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে; ইতোমধ্যে জার্সিটির দাম ১৭ হাজার ব্রাজিলিয়ান রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৬৬ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

ক্লাবের খেলোয়াড়দের ব্যবহৃত সামগ্রী বিক্রির জন্য প্রতিষ্ঠিত জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘ম্যাচওর্নশার্ট’ এবং রাভেনা এফসি ক্লাবের যৌথ উদ্যোগে এই নিলামের আয়োজন করা হয়েছে। গত ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিলাম চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। স্বাভাবিকভাবেই রোনালদিনহোর পরিহিত জার্সিটি এই নিলামের সবচেয়ে চাহিদাসম্পন্ন ও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখন পর্যন্ত ব্রাজিলসহ আটটিরও বেশি দেশের ফুটবলপ্রেমী ও সংগ্রাহক এই জার্সির জন্য চড়া দাম হাঁকিয়েছেন।

শুধু ম্যাচ খেলা জার্সিটিই নয়, এই বিশেষ সংগ্রহশালায় আরও রয়েছে রোনালদিনহোর ব্যবহৃত শর্টস, মোজা, বুট, ওয়ার্ম-আপ শার্ট, হেডব্যান্ড এবং ম্যাচের আগে তার পরিহিত জ্যাকেটটি। সঙ্গে একটি অটোগ্রাফযুক্ত মিনি-বল ও রাভেনা এফসির একটি বিশেষ সংস্করণের টি-শার্টও এই নিলামের অর্ন্তভুক্ত করা হয়েছে।

গত রবিবার ৪৬ বছর বয়সী ব্রাজিলীয় জাদুকর রোনালদিনহো রাভেনা এফসির হয়ে মাঠে নেমে চমৎকার ৪৫ মিনিট খেলেছিলেন। সরাসরি গোল না পেলেও দারুণ এক গোলে অ্যাসিস্ট করে নিজের চিরচেনা প্রতিভার ঝলক দেখিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে তার আবারও ক্লাবের হয়ে মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। খোদ ক্লাবের প্রেসিডেন্ট ইগনাজিও সিপ্রিয়ানি ও ভাইস প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইডার মন্তব্যে ফুটবলবিশ্বে নতুন করে গুঞ্জন উঠেছে—সবাইকে মোহিত করে আবারও কি তবে নিয়মিত মাঠে ফিরছেন রোনালদিনহো?

নেদারল্যান্ডসের জালে জার্মানির ৫ গোল

ছোট পর্দায় সাফ চ্যাম্পিয়নশিপ: ভারত-পাকিস্তান ফাইনালের সঙ্গে থাকছে আরো অনেক খেলা

ভারত-পাকিস্তান ফাইনাল আজ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় লুকাকুর

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়