হোম > খেলা > ফুটবল

দুই পুরস্কার জিতল ফুটবল ফেডারেশন

এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬

স্পোর্টস রিপোর্টার

থাইল্যান্ডের ব্যাংককে আজ বৃহস্পতিবার বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো এএফসি অ্যাওয়ার্ডস-২০২৬। এবার এএফসির দুই ক্যাটাগরিতে পুরস্কার জিতল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথমটি হলো ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুট ফুটবল (সিলভার)’। আর পরেরটি হলো ‘এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’। বাংলাদেশের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম গাউস।

চলতি বছর এএফসির দুটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল বাফুফে এবং উভয় ক্যাটাগরিতেই পুরস্কার অর্জন করেছে। দেশের ফুটবলের উন্নয়নে বাফুফের ধারাবাহিক কার্যক্রম ও উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এই অর্জনকে দেখা হচ্ছে। এর আগে ২০২৫ সালে এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবলের ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল বাফুফে। এর মাধ্যমে টানা দুবছর এএফসির গ্রাসরুটস ফুটবলে স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ। পাশাপাশি এবার মেম্বার অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতেও এসেছে বিশেষ সম্মাননা।

বাংলাদেশের সামনে জটিল সমীকরণ

আবাহনী-মোহামেডান সাবেক তারকাদের মিলনমেলা

শিরোপা, স্মৃতি আর সাফল্যের গল্প রেখে বিদায় মাতার

সাফে ভারতের সাফল্যের রহস্য

শেষ মুহূর্তের পেনাল্টিতে ডেনমার্ককে হারাল নরওয়ে

সাত নম্বর জার্সিতে ফর্বসের জয়সূচক গোলে জিতল পর্তুগাল

কোস্টারিকার জালে আর্জেন্টিনার গোলবন্যা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ওয়ানডে

পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত

প্রথমার্ধে পাকিস্তানের গোল-আনন্দ