হোম > খেলা > ফুটবল

পাঁচ মিনিটে দুই গোল দিয়ে ফাইনালে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

নাটকীয় লড়াই শেষে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে এফএ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা।

ম্যাচের শুরুটা ছিল ধীরগতির। প্রথমদিকে কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি সিটি। অন্যদিকে সাউদাম্পটনও পাল্টা আক্রমণে ভয় দেখিয়েছে। প্রথমার্ধে রেইন্ডার্সের শট পোস্টে লাগে, আর ফিল ফোডেনের ফলো-আপ শট গোললাইন থেকে ক্লিয়ার করা হয়, যদিও সেটি অফসাইড ছিল।

দ্বিতীয়ার্ধে গার্দিওলা একাধিক পরিবর্তন এনে আক্রমণভাগে গতি বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু গোলের দেখা মিলছিল না। উল্টো ৭৯ মিনিটে ফিন আজাজের দুর্দান্ত শটে এগিয়ে যায় সাউদাম্পটন, যা মুহূর্তের জন্য ম্যাচের চিত্র বদলে দেয়।

তবে পিছিয়ে পড়েই জেগে ওঠে সিটি। ৮২ মিনিটে বদলি খেলোয়াড় জেরেমি ডোকুর শট ডিফ্লেকশনে জালে জড়িয়ে সমতা ফেরায় দলটি। এর ঠিক পাঁচ মিনিট পর, ৮৭ মিনিটে নিকো গনজালেসের জোরালো শটে ম্যাচের জয় নিশ্চিত করে সিটি।

মাত্র পাঁচ মিনিটের ঝড়ে ম্যাচ ঘুরিয়ে দিয়ে ফাইনালের টিকিট কেটে নেয় গার্দিওলার শিষ্যরা। শেষদিকে স্যাভিনিও আরেকটি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।

এই জয়ের ফলে চলতি মৌসুমে আরও একটি শিরোপার কাছাকাছি পৌঁছে গেল ম্যানচেস্টার সিটি। আগামী মে মাসে ওয়েম্বলিতে ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে চেলসি অথবা লিডস ইউনাইটেড।

একটি সংঘর্ষ, লাল কার্ড ও চিরবিদায়

শিরোপা জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

হেভিওয়েট লড়াইয়ের রাত আজ

লাল কার্ড দেখেও নায়ক কুনহা, ১০ জনের ম্যানইউর অবিশ্বাস্য জয়

অ্যাটলেটিকোকে হারিয়ে বায়ার্নের দাপট

রেকর্ড গড়ে ভিয়ারিয়ালকে উড়িয়ে দিল পিএসজি

রাফিনিয়ার জোড়া গোলে বার্সার স্বস্তির জয়

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারতের প্রথম ওয়ানডের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের যত ম্যাচ

ফুটবল উৎসবের অপেক্ষায় বাংলাদেশ

মাঠে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ, স্ট্রাইকারের মৃত্যু