হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপের প্রস্তুতি সভায় যোগ দেয়নি ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহিত

আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কানাডার ভ্যাঙ্কুভারে আয়োজিত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) গুরুত্বপূর্ণ সভায় অনুপস্থিত ছিলেন ইরানের ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা। বিশ্বকাপের আগে এশিয়ার ফুটবল নেতাদের এটিই ছিল সবচেয়ে বড় আনুষ্ঠানিক বৈঠক।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে অনুষ্ঠিত এই কংগ্রেসে ইরানের অংশগ্রহণ কিংবা যুদ্ধের কারণে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে সভায় ইরান দলের অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে।

ধারণা করা হচ্ছে, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ইরানি প্রতিনিধিদল ভ্যাঙ্কুভারে পৌঁছাতে পারেনি। এই একই কারণে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় ফিফা কংগ্রেস এবং আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সভা শেষে বিশ্বকাপে কোয়ালিফাই করা এশিয়ার ৯টি দলের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়। এ সময় ইরানের নাম ঘোষণা করা হলে জানানো হয়, ইরানি প্রতিনিধিরা ‘পৌঁছানোর পর’ তাদের উপহার বুঝিয়ে দেওয়া হবে। প্রতিনিধিদলটি ঠিক কী কারণে সভায় উপস্থিত হতে পারেনি, তা এএফসি বা ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হয়নি।

সূত্র : আল-জাজিরা

এএম

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও চারাগাছ বিতরণ

গ্যাস-বিদ্যুৎ সংকটে নাকাল মানুষ

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

ট্রানজিটের আড়ালে সব বন্দর ভারতের কবজায়

নরসিংদীতে ২৮৭ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ