হোম > খেলা > ফুটবল

‘পেলের সামনে মেসিও নগণ্য’

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি ও ফুটবল সম্রাট পেলের মধ্যে সর্বকালের সেরা কেÑএই চিরন্তন বিতর্ক নিয়ে ফের মুখ খুলেছেন ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও। এক খোলা চিঠিতে তিনি সাফ জানিয়েছেন, আধুনিক ফুটবলে মেসির সাফল্য অসাধারণ হলেও পেলের উচ্চতার সামনে তিনি বা অন্য যে কেউই নগণ্য।

মেসির ভূয়সী প্রশংসা করলেও পেলের শ্রেষ্ঠত্ব নিয়ে রোমারিও বলেন, ‘মেসি নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এবং বিশ্বফুটবলে তার অবদান অনবদ্য। কিন্তু পেলের সঙ্গে কারো তুলনা টানা অনুচিত। পেলের স্তরে পৌঁছানো তো দূরের কথা, তার ধারেকাছে যাওয়াও অসম্ভব।’

তিনি আরো যোগ করেন, ‘আজ থেকে প্রায় অর্ধশতক আগে পেলে যে মানের খেলা দেখিয়ে গেছেন, আধুনিক ফুটবলে সব সুযোগ-সুবিধা পেয়েও সেরকম কিছু করা অবিশ্বাস্য। ফুটবল জগতে পেলের স্থান সবার ঊর্ধ্বে, তার সামনে মেসি কিংবা অন্য যেকোনো ফুটবলারই নগণ্য।’

রোমারিওর এমন মন্তব্যে ফুটবল বিশ্বে ‘সর্বকালের সেরা’ নির্বাচন নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

লাজি সেল্টিক ফিলিস্তিনের স্বপ্ন ও সংহতির প্রতীক

ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও

মিলান ডার্বিসহ সাত ম্যাচে নেই লাউতারো

ছোট পর্দায় ইউরোপা লিগের যত ম্যাচ

মেসি-ডি পল জুটিতে প্লে-অফে মিয়ামি

ইতিহাদে ম্যানসিটির দুর্গ ভাঙল পিএসজি

সাত মিনিটের প্রত্যাবর্তনে রোমাকে হারাল রিয়াল

মেসিকে ছাড়িয়ে কেইনের নতুন কীর্তি, সামনে তিন কিংবদন্তি

রোমাঞ্চ-মহারণের অপেক্ষায় ইউরোপ

আর্সেনালের সাত মিনিটের ঝড়ে উড়ে গেল লিলে