হোম > খেলা > ফুটবল

সাত ম্যাচে চেলসির ষষ্ঠ হার

ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

ম্যাচের শুরুর অর্ধে মাঠের পারফরম্যান্সে ম্যানচেস্টার ইউনাইটেড ঠিক নিজেদের মেলে ধরতে পারেনি। প্রতিপক্ষ চেলসির গোলপোস্ট লক্ষ্য করে মাত্র একটি শট নিতে পেরেছিল অনুজ্জ্বল রেড ডেভিলরা। সেই শটটাই কাজে লেগে যায়। তাতেই পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলের দেখা। আর ওই গোলেই চেলসিকে ধরাশায়ী করেছে কোচ মাইকেল ক্যারিকের শিষ্যরা। স্টামফোর্ড ব্রিজে শনিবার রাতে ম্যাচটি ১-০ গোলের জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থান আর শক্ত করল ইউনাইটেড। একমাত্র জয়সূচক গোলটি উপহার দিয়েছেন মাথেউস কুইয়া। আর সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে সাত ম্যাচে ষষ্ঠ হার দেখল চেলসি।

লড়াইয়ে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখেও আক্রমণেও প্রতাপ বিস্তার করে খেলে চেলসি। যদিও আক্রমণে ত্রাস সৃষ্টি করতে পারেনি তারা। গোলের জন্য মরিয়া হয়ে ২১টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছিল তারা মাত্র তিনটি। আর ইউনাইটেডের চার শটের ওই একটিই ছিল লক্ষ্যে। তাতেই বাজিমাত করে ম্যানচেস্টারের জায়ান্ট ক্লাবটি। গত সেপ্টেম্বরে চেলসির সঙ্গে টুর্নামেন্টটির প্রথম দেখায়ও জয় পেয়েছিল ওল্ড ট্রাফোর্ড শিবির।

এ জয়ে চ্যাম্পিয়ন লিগের টিকিট ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে বেশ খানিকটা এগিয়ে গেল ক্যারিকের দল। প্রিমিয়ার লিগ থেকে আগামী মৌসুমে ইউরোপের সেরাদের টুর্নামেন্টটিতে পাঁচটি দল সুযোগ পাবে। এই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে ম্যানইউ। এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ১৬ জয় ও ১০ ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড। ষষ্ঠ স্থানে থাকা চেলসি থেকে ১০ পয়েন্ট এগিয়ে। ইউনাইটেডের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে চারে রয়েছে ৩২ ম্যাচ খেলা অ্যাস্টন ভিলা। তাদের সমান ম্যাচ খেলে ৫২ পয়েন্টের পুঁজি নিয়ে পাঁচ নম্বরে বসে আছে লিভারপুল। আর এ হারে চেলসির চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নে বড় এক ধাক্কাই লাগল। ৩৩ ম্যাচে ৪৮ পয়েন্টের সংগ্রহ নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তারা।

প্রথম ৪০ মিনিটে ইউনাইটেড নিজেদের হারিয়ে যেন খুঁজছিল। তেমন কিছুই করতে পারেনি তারা। শেষে ৪৩ মিনিটের পাল্টা আক্রমণ রচনা করে লিড নেয় তারা। আক্রমণ শানিয়ে ব্রুনো ফার্নান্দেস ডি-বক্সে দারুণ পাসে মাথেউস কুইয়াকে। আর বলে প্রথম স্পর্শেই গোলরক্ষকের চোখ ফাঁকি দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবারের লিগে এ নিয়ে কুইয়া গোল পেলেন আটটি। আর ফার্নান্দেসের এটি ১৮তম অ্যাসিস্ট, সঙ্গে আটটি গোলও করেছেন পর্তুগালের মাঝ-মাঠের এ তারকা।

একনজরে

চেলসি ০-১ ম্যানইউ

ভিসা পেল ইরানের ফুটবলাররা, অনিশ্চয়তায় কর্মকর্তারা

বাংলাদেশের হ্যাটট্রিক নাকি ভারতের ষষ্ঠ শিরোপা

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

বাংলাদেশ-সান মারিনো মুখোমুখি আজ

স্পেনকে আটকে চমক দেখাল ইরাক