হোম > খেলা > ফুটবল

৩৬ কিশোরকে ইয়েস কার্ড দিল বাফুফে

বিএফএফ ন্যাশনাল ট্রায়াল

স্পোর্টস রিপোর্টার

বিএফএফ ন্যাশনাল ট্রায়াল থেকে চূড়ান্ত পর্বে ৩৬ কিশোরকে বাছাই করল ফুটবল ফেডারেশন। দেশজুড়ে অনূর্ধ্ব-১৫ ফুটবল লিগ থেকে প্রাথমিক ভাবে ১২৮ জন ফুটবলারকে বাছাই করেছিল বাফুফে। তাদেরকে ধাপে ধাপে ডাকা হয়েছে। প্রথম ধাপে ডাক পেয়েছিলেন ৫০ জন। বাকি দুই ধাপে যাছাই করা হয় অন্যদের। আজ কমলাপুর স্টেডিয়ামে ন্যাশনাল ট্রায়ালে শেষ দিন ছিল। চূড়ান্ত হওয়া ফুটবলারদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ও এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে রাখার পরিকল্পনা রয়েছে বাফুফের।

বাফুফের অনূর্ধ্ব-১৫ ন্যাশনাল কাপ কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাকে যে দায়িত্ব দিয়েছে, আজ সেই দায়িত্বের একটা সফলতার দিন। একহাজার ৫০ জন খেলোয়াড় খেলায় অংশ নেয়। সেখান থেকে আমরা আজকে ৩৬ জন খেলোয়াড়কে বাছাই করেছি।’ তিনি আরো বলেন, ‘ভবিষ্যত খেলোয়াড়ের পাইপলাইন তৈরি করার জন্য আমাদের প্রেসিডেন্ট তাবিথ আউয়াল যেটা খুঁজছিলেন, সেটিরই একটি ধাপ শেষ হয়েছে। এখন চলমান রয়েছে আমাদের অনূর্ধ্ব-১৭ দলের বাছাই। এখান থেকে আমরা অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-২৩ দলের জন্য খেলোয়াড় পাব। এভাবে খেলোয়াড় খোঁজার কার্যক্রম সারা বছর থাকবে। আশা করি, আমাদের খেলোয়াড়ের অভাব হবে না।’ মঞ্জুরুল করিম জানান, যে প্রতিযোগিতার আয়োজন করেছেন তারা, সেটি সারা দেশে প্রতিটি জেলায় এবং বিভাগে খেলা হয়েছে। চলতি বছর আবারও অনূর্ধ্ব-১৫ দলের বাছাই শুরু হবে। মঞ্জুরুল করিম বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করব, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে আনার এবং দেশকে একটা কিছু উপহার দেওয়ার।’

ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম (TDS)-এর আওতায় বাফুফের তত্ত্বাবধানে ন্যাশনাল ট্রায়াল হয়েছে।

ক্ষেতলালে যুবককে পিটিয়ে হত্যা, আহত ১

ফক্স স্পোর্টস বলছে, বাংলাদেশের জয়ের সম্ভাবনা ৬৯%

ইসরাইলের পশ্চিম তীর নীতি নিয়ে ওআইসির সতর্কতা

ইসরাইলি হামলায় ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন সিরিয়াবাসী

হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতের এক পরিবার

দুই ওপেনারকে হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া

ইসরাইল কেবল শক্তির ভাষা বোঝে: হিজবুল্লাহ মহাসচিব

২৫ বছর পরও ‘সবে শুরু’ বললেন এরদোয়ান

বাঁশখালীতে জ্ঞানের আলো ছড়াচ্ছে উপকূলীয় পাবলিক লাইব্রেরি