হোম > খেলা > ফুটবল

নেইমারকে নিয়েই বিশ্বকাপ খেলবে ব্রাজিল

রদ্রিগোকে বাদ দিলেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

গত কয়েক মাস ধরে বিশ্ব ফুটবলে একটি আলোচনাই বেশি হয়েছে। আর সেটি হলো নেইমার জুনিয়ারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা। চোট, অস্ত্রোপচার ও ফিটনেস ইস্যুতে এ সুপারস্টার বিশ্বমঞ্চে হয়ে পড়ে ছিলেন অনিশ্চিত। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন নেইমার। তাকে নিয়েই হেক্সা মিশনে নামছে কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিল।

রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে আজ সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবে সেখানে সবচেয়ে কাঙ্খিত নামটি ছিল নেইমার। শেষদিকে আনচেলত্তির কন্ঠে নেইমার জুনিয়রের নাম উচ্চারিত হতেই সংবাদ সম্মেলন স্থলে সবাই আনন্দে মেতে উঠেন।

অ্যালিসন বেকার, মার্কুইনহোস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনহো, লুকাস পাকেতা, এন্দ্রিক, ম্যাথুস কুনহা, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র অনুমিতভাবেই ডাক পেয়েছেন দলে। তবে দলে জায়গা না পাওয়া বড় চমকগুলোর মধ্যে অন্যতম হলেন রদ্রিগো।

ব্রাজিল বিশ্বকাপ দল:

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।

রক্ষণভাগ: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালিয়াইস, ইবানেজ, লেও পেরেইরা, মার্কুইনহোস।

মাঝ-মাঠ: ওয়েসলি, ব্রনো গিমারেস, ক্যাসেমিরো, দানিলো সিনিয়র, ফ্যাবিনহো, লুকাস পাকেতা।

আক্রমণভাগ: এন্দ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইস এইহিকে, ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনহা, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও চারাগাছ বিতরণ

গ্যাস-বিদ্যুৎ সংকটে নাকাল মানুষ

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

ট্রানজিটের আড়ালে সব বন্দর ভারতের কবজায়

নরসিংদীতে ২৮৭ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ