হোম > খেলা > ফুটবল

চেলসির হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন ম্যানসিটি

এফএ কাপ

স্পোর্টস ডেস্ক

গত মার্চে লিগ কাপ ঘরে তুলে রেখেছে ম্যানচেস্টার সিটি আগেই। শনিবার রাতে ওয়েম্বলিতে চেলসিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপ ট্রফি জিতেছে ম্যানচেস্টারের জায়ান্ট ক্লাবটি। কষ্টার্জিত এ জয়ে ঘরোয়া ফুটবলে ট্রেবল জয়ের সম্ভাবনা জিইয়ে রাখলেন কোচ পেপ গার্দিওলার শিষ্যরা।

এ নিয়ে চলতি মৌসুমে সিটি দ্বিতীয় ঘরোয়া শিরোপা জিতল এফএ কাপ ফাইনালের রোমাঞ্চকর লড়াই শেষে। ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি জয়ের লড়াইয়ে এখন তাদের ইঁদুর-বিড়াল লড়াই চলছে আর্সেনালের সঙ্গে। দুই ম্যাচ হাতে রেখে দুদলের ব্যবধান এখন ২ পয়েন্টের। চ্যাম্পিয়ন হতে হলে বাকি দুই ম্যাচ জয়ের সঙ্গে আর্সেনালের হোঁচটের অপেক্ষায় থাকতে হবে সিটিজেনদের।

গত দুই ফাইনালে ম্যানইউ ও ক্রিস্টাল প্যালেসের কাছে হারের পর অষ্টম এফএ কাপ জয়ের স্বাদ পেয়েছে ম্যানসিটি। ক্লাবটির কোচ হিসেবে পেপ গার্দিওলা জিতলেন ২০তম শিরোপা, তবে এফএ কাপে এটি তার তৃতীয় ট্রফি।

রক্ষণ দেয়াল অটুট রেখে চেলসি দীর্ঘক্ষণ ম্যানসিটিকে আটকে রেখেছিল। ম্যাচের ২৭ মিনিটে ব্লুদের জালও কাঁপিয়ে ছিল বল। কিন্তু অফসাইডের কারণে আর্লিং হাল্যান্ডের সেই গোল টিকেনি। প্রথমার্ধের শেষ মিনিটে নরওয়েজিয়ান স্ট্রাইকারের একটি গোল প্রচেষ্টা রুখে দেন চেলসি কিপার রবার্ট সানচেজ।

শেষে ম্যাচের নির্ধারিত সময়ের ৭২ মিনিটে গোলের সন্ধান পায় ম্যানসিটি। বার্নার্ডো সিলভা পাস দেন হাল্যান্ডের কাছে। নরওয়েজিয়ান তারকা এবার বল খেলে দেন আন্তোয়ান সেমেনিও'র কাছে। গায়ের সঙ্গে লেগে তার পাশেই ছিলেন চেলসি ডিফেন্ডার লেভি কলউইল। তাকে ফাঁকি দিয়ে পায়ের জাদু দেখিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ক্রস শটে সানচেজকে বোকা বানান ঘানাইয়ান ফরোয়ার্ড।

মেক্সিকোয় শিক্ষকদের আন্দোলনের হুমকি, শঙ্কায় বিশ্বকাপ

ফ্রান্সের ফুটবলারকে নিয়ে শক্তি বাড়াল মরক্কো

থাইল্যান্ডে মেয়েদের প্রস্তুতি ক্যাম্পে তাবিথ

রবি আজিয়াটা চ্যাম্পিয়ন

লিভারপুলকে দুঃস্বপ্নে ভাসিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা

বিশ্বকাপের হাজারতম ম্যাচে মুখোমুখি জাপান-তিউনিসিয়া

কোচ নিয়োগে দুই-তিন দিন সময় নিচ্ছে বাফুফে

ক্ষুব্ধ ইসরাইলি মন্ত্রীকে স্পেন প্রধানমন্ত্রীর কড়া বার্তা

শাকিরার কণ্ঠে প্রকাশ পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’

আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন কিংস