হোম > খেলা > ফুটবল

ফিফার তথ্যভান্ডারে হ্যাকারদের হানা, ব্যক্তিগত ও ব্যবসায়িক নথি চুরি

স্পোর্টস ডেস্ক

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিরাপত্তাব্যবস্থা ভেদ করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সাইবার হামলায় সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের একটি অংশ চুরি হয়েছে বলে স্বীকার করেছে ফিফা। তবে বহুল আলোচিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবসংক্রান্ত কোনো নথি এই হামলায় খোয়া যায়নি বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা হিসেবে পরিচিত এই প্রস্তাব ঘিরে আগে থেকেই বিতর্ক চলছে। এ সপ্তাহে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ডেবি হিউইটকে শর্তসাপেক্ষে সংশ্লিষ্ট নথি দেখার অনুমতি দেওয়া হয়। তবে সেগুলো দেখতে হলে তাঁকে গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফিফার প্রযুক্তিগত ত্রুটি কিংবা সিস্টেমের দুর্বলতাকে এই হামলার কারণ হিসেবে দেখা হচ্ছে না। বরং অপরাধীরা সংস্থাটির কর্মীদের পরিচয় ধারণ করে তাঁদের সুযোগ নিয়েছে। এভাবেই নথিতে প্রবেশাধিকার পেয়ে তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে ফিফা। এর ফলে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের একটি সীমিত অংশে অননুমোদিত প্রবেশ ঘটেছে।’ ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

এদিকে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি অনলাইন হ্যাকার গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। গত সপ্তাহে ফিফার কিছু নথির স্ক্রিনশট প্রকাশ করে তারা। গোষ্ঠীটির দাবি, ফিফার কাছ থেকে মোট ১২ গিগাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে তারা।

সিঙ্গাপুরকে দুই ম্যাচেই হারাতে চায় নারী দল

ফুটবলের মাঠে মেধাবী মেসি স্কুলে অঙ্কে পেয়েছিলেন ছয়

পিএসজির জয়রথ থামাল রোমা

কেইনহীন বায়ার্নের অপরাজিত যাত্রা থামাল লিল

গর্ডনের জোড়ায় সাবাহকে হারাল বার্সা

ছোট পর্দায় রাইজিং স্টারসের ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপা লিগের খেলা

বাফুফের কংগ্রেস ৪ ফেব্রুয়ারি

বিমসটেক অ্যাথলেটিকসে সুমাইয়ার পদক

আর্জেন্টিনার ফুটবল শিখল বাংলাদেশের কিশোররা

১০ মাস পর আফ্রিকান চ্যাম্পিয়নের স্বীকৃতি সেনেগালের