হোম > খেলা > ফুটবল

সিটির কাছে হেরে শিরোপা জয়ের লড়াইয়ে ধাক্কা খেল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচ। যেখানে ভুল করা চলে না কোনোভাবেই। কিন্তু সেই ভুলই করে বসলেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। তা আবার যেনতেন ভুল নয়। মারাত্মক ভুল। এতে লিড নেওয়ার আনন্দ দুই মিনিটও টিকাতে পারেনি ম্যানচেস্টার সিটি। তবে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলা চালিয়ে যায় ক্লাবটি। কোচের আস্থার প্রতিদান দিয়ে, আর্সেনালকে ধরাশায়ী করে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা আরো একটু জোরাল করল কোচ পেপ গার্দিওলার শিষ্যরা।

ইতিহাদ স্টেডিয়ামে রোববার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ২-১ গোলের জয় পেয়েছে সিটি। হায়ান শেহকির দুর্বার এক গোলে পিছিয়ে পড়ার পর, দোন্নারুম্মার অমার্জনীয় ভুলের সুযোগে স্কোর লেভেল করেন কাই হাভার্টজ। তবে বিরতির পর আর্লিং হালান্ডের গোলটি আর শোধ দিতে পারেনি সফরকারী গানাররা। এ নিয়ে টানা দ্বিতীয় হারে দুই দশকের বেশি সময় পর শিরোপা খরা কাটানোর স্বপ্ন দেখতে থাকা আর্সেনাল বড় এক হোঁচটই খেল।

বল দখল কিংবা আক্রমণে আধিপত্য বিস্তার করে খেলেই জিতেছে সিটি। প্রায় ৬০ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখেছিল তারা। গোলের জন্য ১৫ শট নিয়েছিল ম্যানসিটি। কিন্তু শট লক্ষ্যে রাখতে পেরেছিল তারা মাত্র পাঁচটি। আর্সেনাল ৯ শট নিয়ে গোলপোস্টে রাখতে পেরেছিল তিনটি।

প্রিমিয়ার লিগে এটি আর্সেনালের পঞ্চম হার। লিগ টেবিলে অবশ্য এখনো সবার ওপরেই রয়েছে কোচ মিকেল আর্তেতার দল। ৩৩ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে ক্লাবটির সংগ্রহ এখন ৭০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিটি।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার

শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা: মাহ্দী আমিন

অন্তর্ভুক্তিমূলক সমাজে সবার অবদান স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত : চিফ হুইপ

কবর খুঁড়ে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির ছাত্র

হান্নান মাসুদের মিথ্যাচারের বিরুদ্ধে হাতিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন

পোশাক শ্রমিকদের পেনশন নিয়ে বড় উদ্যোগ

সারের দাবিতে শৈলকূপায় কৃষকদের সড়ক অবরোধ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা

নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৩৭৫, নিখোঁজ ৫৫৩১