হোম > খেলা > ফুটবল

দেম্বেলের জোড়া গোলে থামল লিভারপুল, সেমিফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে লড়াই বলে কথা। স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তনের গল্প লেখার স্বপ্নই দেখেছিল লিভারপুল। কিন্তু বাস্তবে তেমন কিছুই করে দেখাতে পারেনি ইংলিশ জায়ান্ট ক্লাবটি। অ্যানফিল্ডে টুর্নামেন্টটির কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে উসমান দেম্বেলের জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতেছে সফরকারী ফরাসি জায়ান্ট ক্লাবটি।

দ্য রেড শিবিরের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনালে নাম লিখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসেও সমান ২-০ ব্যবধানে জিতেছিল পিএসজি। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জিতে শেষ চারে পৌঁছে গেছে প্যারিসের ক্লাবটি। দ্বিতীয়ার্ধে পাওয়া একটি পেনাল্টি ভিএআর বাতিল করে দেওয়ায় বড় ধাক্কা খেয়েছে কোচ আর্নে স্লটের শিষ্যরা। আর লড়াইয়ে ফিরতে পারেনি।

ফিরতি লেগের ম্যাচে পিএসজির জয়ের নায়ক উসমান দেম্বেলে। প্রথমার্ধে কয়েকটি সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয়ার্ধে আর ভুল করেননি এই ফরাসি ফরোয়ার্ড। ৭২ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া নিচু শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে পিএসজিকে এগিয়ে দেন তিনি। তার পা ছোঁয়া বল জালে আশ্রয় নিতেই স্তব্ধ হয়ে যায় অ্যানফিল্ডের গ্যালারি।

ইনজুরি টাইমে দারুণ আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোলটি করে লিভারপুলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন দেম্বেলে। তার জোড়া গোলেই জেতে পিএসজি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি এখন সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখের। প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বায়ার্ন। অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো পিএসজির কাছে হেরে ইউরোপীয় মিশন শেষ হলো লিভারপুলের।

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

বাংলাদেশ-সান মারিনো মুখোমুখি আজ

স্পেনকে আটকে চমক দেখাল ইরাক

নিউ ইয়র্কের নিঃশ্বাস বলছে, বিশ্বকাপ আসছে

আফগানিস্তানকেও আটকে দিল বাংলাদেশের তরুণরা