হোম > খেলা > ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেডের জয়খরা কাটছেই না

স্পোর্টস ডেস্ক

অ্যালান্ড রোডের বৈরী গ্যালারি, মাঠের তীব্র উত্তেজনা এবং ক্লাবের ভেতরের অস্থিরতা—সব মিলিয়ে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী লিডস ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে রেড ডেভিলদের। আর তাতেই কোচ মাইকেল ক্যারিকের দলের জয়হীন থাকার জট আরও পাকাল; সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে যা গিয়ে ঠেকল টানা ৬ ম্যাচে।

মাঠের বাইরের পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত ছিল। রেড ডেভিলদের ক্লাব কর্তৃপক্ষের সমালোচনা করায় জরিমানা গোনা লিসান্দ্রো মার্তিনেজকে নিয়েই একাদশ সাজান ক্যারিক। ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলারদের মধ্যে দেখা যায় অতিরিক্ত ফাউল ও শারীরিক লড়াইয়ের প্রবণতা। প্রথমার্ধের শুরুতেই কড়া ট্যাকলের জন্য হলুদ কার্ড দেখেন ব্রুনো ফার্নান্দেজ ও গ্যাব্রিয়েল গুডমুন্ডসন।

খেলা জমার আগেই সুযোগ নষ্টের মহড়া চলে। তবে ৩৫ মিনিটে ইউরি টিলেমানসের এক চতুর পাস ধরে জেমস জাস্টিনকে পেছনে ফেলে লিডস জালে বল পাঠান ব্রায়ান এমবুয়েমো। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।

বিরতির পর দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের রঙ বদলে দেয় লিডস। ৫১ মিনিটে কর্নার থেকে তারিক মুহারেমোভিচের হেডের পর পাওয়া বলটি দারুণ চতুরতায় নিয়ন্ত্রণে নেন ডমিনিক ক্যালভার্ট-লিউইন। এমবুয়েমোকে পরাস্ত করে লক্ষ্যভেদ করতেই গর্জে ওঠে পুরো অ্যালান্ড রোড।

ম্যাচের শেষদিকে ব্রুনো ফার্নান্দেজের দূরপাল্লার শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গেলে পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ার স্বপ্নভঙ্গ হয় ম্যানচেস্টার ইউনাইটেডের।

এই ড্রয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১৩ নম্বরে নেমে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলটির শেষবার এমন টানা ৬ ম্যাচ জয়হীন থাকার বাজে রেকর্ড ছিল ২০১৮-১৯ মৌসুমে। অন্যদিকে, নিজেদের মাঠে গত মার্চ থেকে অলৌকিক অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখে ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে স্বাগতিক লিডস ইউনাইটেড।

এমবাপ্পের জোড়ায় এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল

শেষ মুহূর্তের গোলে আর্সেনালের জয়

হঠাৎ ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো

মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল মিয়ামি

দুই লাল কার্ডের ম্যাচে লিভারপুলের নাটকীয় জয়

হালান্ডের জোড়া গোলে সিটির জয়, রেকর্ড মারেস্কার

বার্সার ফের গোলোৎসবের রাত

নেতোর জোড়া গোলে এভারটনকে হারাল চেলসি

নেইমারের চোখে সময়ের সেরা ইয়ামাল

মেসিবিহীন নতুন অধ্যায়ে উরুগুয়ে-কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা