হোম > খেলা > ফুটবল

রোমাঞ্চ-মহারণের অপেক্ষায় ইউরোপ

চ্যাম্পিয়নস লিগ

স্পোর্টস ডেস্ক

ইউরোপিয়ান ফুটবলের আঙিনায় বসছে তারার মেলা। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে প্রতিটি পয়েন্টের লড়াই এখন থেকেই জমে উঠেছে। আজকের হাইভোল্টেজ ম্যাচগুলোর দিকেই এখন গোটা ফুটবল বিশ্বের নজর।

ম্যানচেস্টার সিটি বনাম পিএসজি

মাঠের ভেতরের দুর্দান্ত লড়াইয়ের সঙ্গে মাঠের বাইরের নানা ঘটনা এ ম্যাচটিকে দিয়েছে বাড়তি মাত্রা। ১১৪টি আর্থিক নীতি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এটিই ম্যানচেস্টার সিটির প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ। এই বাড়তি মানসিক চাপ সামলে আর্লিং হালান্ডরা ঘরের মাঠে নিজেদের সেরাটা কীভাবে দেনÑসেটাই এখন দেখার বিষয়।

আক্রমণভাগে সিটি স্বভাবসুলভভাবেই বেশ ভয়ঙ্কর। তবে পিএসজি তাদের প্রথম ম্যাচে স্লোভান ব্রাতিস্লাভাকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। দল দুটির সবশেষ দেখায় ২০২৫ সালের জানুয়ারিতে পিএসজি ৪-২ গোলে জিতেছিল। যদিও শেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়ের তিনটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছিল সিটিজেনরা।

এএস রোমা বনাম রিয়াল মাদ্রিদ

এ ম্যাচের মূল আকর্ষণ ডাগআউট। রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার নিজের সাবেক ক্লাব এএস রোমার মুখোমুখি হচ্ছেন ‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহো। রোমার ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোতে মরিনহোর এই প্রত্যাবর্তন নিশ্চিতভাবেই আবেগঘন এবং অত্যন্ত উত্তেজনাকর এক পরিবেশ তৈরি করবে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ফেনারব্যাচের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছিল রোমা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ তাদের স্কোয়াডের তারকাবহুল শক্তি এবং মরিনহোর ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড কাজে লাগিয়ে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সর্বশক্তি দিয়ে লড়বে।

লাস্ক লিনজ বনাম লিভারপুল

আসরের প্রথম ম্যাচে শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে লিভারপুল। কোচ আন্দোনি ইরাওলার অধীনে ছন্দে থাকা অল রেডরা এবার অস্ট্রিয়ান ক্লাব লাস্ক লিনজের মাঠে আতিথ্য নেবে।

কাগজে-কলমে আলেকজান্ডার ইসাক এবং ভার্জিল ফন ডাইকদের লিভারপুল লাস্ক লিনজের চেয়ে ঢের এগিয়ে রয়েছে। তবে ঘরের মাঠে যেকোনো অঘটন ঘটানোর জন্য মুখিয়ে থাকা লাস্ক লিনজ ইংলিশ জায়ান্টদের জন্য বড় কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে কি নাÑসেটাই দেখার বিষয়।

বোডো/গ্লিমট বনাম বরুশিয়া ডর্টমুন্ড

নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটের জন্য এটি নিজেদের প্রমাণ করার ম্যাচ। প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর এবার ঘরের মাঠে জার্মানির আরেক শক্তিশালী দল বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হচ্ছে তারা।

গতিময় ফুটবল এবং চ্যাম্পিয়নস লিগের দীর্ঘ অভিজ্ঞতার সুবাদে ডর্টমুন্ড এ ম্যাচে পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে বোডো/গ্লিমটের ঘরের মাঠের প্রতিকূল আবহাওয়া এবং কৃত্রিম ঘাসের পিচ ইউরোপের বড় দলগুলোর জন্যই সব সময় এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

এমন রোমাঞ্চকর ম্যাচগুলোর ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা!

আর্সেনালের সাত মিনিটের ঝড়ে উড়ে গেল লিলে

শেষ মুহূর্তের গোলে বায়ার্নের জয় কেড়ে নিল ভাইকিং

এক গোল খেয়ে চার গোলের জবাবি জয় বার্সার

ছোট পর্দায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট সিরিজের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ

ইনফান্তিনোর ২১ কোটি টাকার গোপন আয়

অবশেষে জয়ের দেখা পেল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি

ভয়াল রাতে রোনালদো ম্যাজিক

চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ লড়াইয়ের রাত

আসিয়ান কাপ ‘ব্যাড লাক’ টুর্নামেন্ট : তাবিথ

এএফসি কোচের লাইসেন্স পেলেন শায়েস্তাগঞ্জের শামীম