হোম > খেলা > ফুটবল

১০ নম্বর জার্সিতে বিশ্বকাপ মাতাবেন নেইমার

স্পোর্টস ডেস্ক

চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমার জুনিয়রের। ফুটবল বিশ্বকাপ দোরগড়ায়-কিন্তু এমন মহাগুরুত্বপূর্ণ সময়ে কিনা ইনজুরি হানা দিয়ে বসেছে ব্রাজিলিয়ান এ মেগাস্টারের ডান পায়ে। আর এই চোট সারিয়ে মাঠের লড়াইয়ের জন্য ফিট হতে বেশ কিছুদিন সময়ও লাগবে নেইমারের। যে কারণে তার বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে ব্রাজিলের বিশ্বকাপ দল থেকে নেইমারের ছিটকে যাওয়ার শঙ্কাটা নাকচ করে দিয়েছেন কার্লো আনচেলত্তি। পানামার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল কোচ জানিয়ে দিয়েছেন নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে কোনো সন্দেহ নেই। তার বদলি হিসেবে অন্য কোনো ফুটবলারকে দলে নেওয়া হবে না।

নেইমার ভক্তদের আশ্বস্ত করে আনচেলত্তি বলেন, ‘সুস্থ হয়ে ওঠা পর্যন্ত নেইমার আমাদের সঙ্গেই থাকবে। আমরা মনে করি সে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্যই প্রস্তুত হয়ে যেতে পারে। যদি তা নাও পারে, তবে দ্বিতীয় ম্যাচের জন্য সে প্রস্তুত থাকবে। এটা নিশ্চিত যে তার জায়গায় কোনো বিকল্প নেওয়া হবে না।’

৩৪ বছরের সুপারস্টার নেইমার ডান পায়ের কাফ মাসলে (পায়ের মাংসপেশি) চোট পেয়েছেন। বিশ্বকাপ ক্যাম্পে অনুশীলনের সময় তার ডান পায়ের কাফে দুই মিলিমিটারের মতো ছোট একটি ইনজুরি ধরা পড়েছে। এ কারণে ব্রাজিলের মেডিকেল স্টাফ প্রধান রদ্রিগো লাসমার বলেছিলেন, নেইমারকে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন। এই আশঙ্কা সত্যি হলে আগামী ১৩ জুন বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে দর্শক হয়ে থাকতে হতে পারে তাকে।

মূলত চোট পেয়েছেন নেইমার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দলে ডাক পাওয়ার আগেই। তার ক্লাব সান্তোস এডিমার (ফোলাজনিত সমস্যা) সম্পর্কে আগেই জানিয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ)। তবে আনচেলত্তি নেইমারের ফিট হওয়া নিয়ে দারুণ আশাবাদী, ‘আমরা বিশ্বাস করি, সে দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠবে। মানসিকভাবে প্রফুল্ল আছে।’

তবে নেইমার যদি বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামেন, তাহলে কত নম্বর জার্সি পরবেন। এ নিয়ে ফুটবল ভক্তদের যেন কৌতূহলের শেষ নেই। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকায় নেইমারের ব্রাজিলের আইকনিক ‘১০’ নম্বর জার্সিটি এতদিন গায়ে জড়িয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। কথা ছিল নেইমার দলে ফিরলে জার্সিটি দলের প্রাণভোমরাকে ফিরিয়ে দেবেন ভিনি। শেষ পর্যন্ত নিজের কথা রেখেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। জার্সিটি নেইমারের জন্য ছেড়ে দিয়েছেন ব্রাজিল তারকা। এমন খবরই দিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম। তার মানেÑবিশ্বকাপে নেইমার ১০ নম্বর জার্সি পরে খেলবেন, আর ভিনিসিয়াস খেলবেন ‘৭’ নম্বর জার্সি গায়ে জড়িয়ে।

ভিসা জটিলতায় বিশ্বকাপ যাত্রা পিছিয়ে গেল দক্ষিণ আফ্রিকার

ভারতের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ

সান মারিনোর পথে বাংলাদেশ দল, প্রীতি ম্যাচের প্রস্তুতি শুরু

আর্তেতার আক্ষেপ, ‘অনুশীলনে এজে কখনো মিস করে না’

গ্রুপ-সেরার লড়াইয়ে বাংলাদেশ-ভারত, জয়ের বিকল্প দেখছেন না বাটলার

ইউরোপ জয় উদযাপনে উত্তপ্ত প্যারিস, আটক ৪৫

তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের পরও ক্ষুধা মেটেনি এনরিকের

পিএসজির শিরোপা অক্ষুণ্ণ, আর্সেনালের টাইব্রেকার দুঃখ

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি