হোম > খেলা > ফুটবল

আর্সেনাল-চেলসির জয়ের রাতে ইউনাইটেডের হোঁচট

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পারের ম্যাচটি যেন শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকদের রোমাঞ্চের সাগরে ভাসিয়ে রেখেছিল। ম্যাচের ৭৩ মিনিটে রেড ডেভিলরা এগিয়ে যাওয়ার পর ওল্ড ট্রাফোর্ডে জয়ের সুবাস ছড়াচ্ছিল। কিন্তু উত্তেজনার পারদ চড়ে যখন চরমে, তখনই মাঠে দেখা যায় হাতাশা ও মারামারির দৃশ্য। প্রতিপক্ষকে ঢুস মেরে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন টটেনহাম মিডফিল্ডার রদ্রিগো বেন্তাকুর।

১০ জনের দলে পরিণত হওয়া টটেনহামের পরাজয় তখন সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। কিন্তু সব হিসাব পাল্টে দিয়ে ম্যাচের যোগ করা সময়ে দুর্দান্ত এক গোল করে বসেন ডোমিনিক সোলাঙ্কি। এই সমতাসূচক গোলে ওল্ড ট্রাফোর্ডের গর্জন নিমিষেই থেমে যায়। পুরো ম্যাচে মোট সাতটি হলুদ কার্ড ও একটি লাল কার্ডের মতো ঘটনার জন্ম দেওয়া এই মহারণ শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে মীমাংসা হয়। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেডকে। আর গোল উৎসব করেছে চেলসি। দ্য ব্লুজ শিবির ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বোর্নমাউথকে। দলের হয়ে জর্ডান হেন্ডারসন ও জোয়াও পেদ্রো জোড়া গোল করেন। বাকি গোলটি উপহার দেন মর্গ্যান রজার্স।

অন্যদিকে ঘরের মাঠে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে আর্সেনালকে বেশ বিপাকেই পড়তে হয়েছিল। প্রথমার্ধে অচেনা ও ছন্দহীন এক গানারদের দেখা গেছে, যেখানে দুর্দান্ত রক্ষণ আর সাহসী আক্রমণে খেলা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল লিডস।

ম্যাচের ৫৫ মিনিটে ব্রাইটনের বিপক্ষে ৩-০ গোলের তেতো স্মৃতি ফিরিয়ে এনে লিডসকে এগিয়ে দেন জেমস জাস্টিন—গ্যাব্রিয়েল গুডমুন্ডসনের ব্যাক-পাস থেকে দারুণ এক আড়াআড়ি শটে গোল করেন তিনি। ২০০৩ সালের মে মাসের পর এমিরেটসে জয়ের কোনো স্মৃতি না থাকা লিডস সমর্থকরা তখন উল্লাসে ফেটে পড়েন।

তবে এই ধাক্কাই যেন জাগিয়ে তোলে মিকেল আরতেতার দলকে। ঠিক ওই মুহূর্তেই ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হন রিকার্দো কালাফিওরি। বেন হোয়াইটের নিখুঁত পাস থেকে খুব কাছ থেকে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান তিনি।

এরপরই মাস্টারক্লাস দেখান আর্সেনাল কোচ আরতেতা। একসঙ্গে তিনটি পরিবর্তন এনে মাঠে নামান ৭ কোটি ৫০ লাখ পাউন্ডের নতুন তারকা ব্রুনো গিমারাইসকে। আর মাঠে নামার মাত্র আট মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে এক চোখ জুড়ানো ও ঠান্ডা মাথার শটে আর্সেনালের জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। মাত্র আট মিনিটের এই ঝড়ে ২-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা।

ঘরের মাঠে বার্সার অনায়াস জয়

৩৭ বলের সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের ভেলকি

বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ সুলিভান

জাতীয় দল ছেড়ে নিষেধাজ্ঞায় রোনালদো

বিতর্ক পেছনে ফেলে রোনালদোর ৯৮০তম গোল

বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত রোনালদো : কোচ পস্তেকগ্লু

গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা

বসুন্ধরা কিংস ও ফর্টিসের গোল উৎসব

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেলবে বাংলাদেশ

আন্তর্জাতিক বিরতিতে চোটের ছোবলে রাফিনিয়া-হালান্ডরা