হোম > খেলা > ফুটবল

নেইমারকে নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা সহজ নয়: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলজুড়ে তো বটেই, বলা যায় সারা ফুটবল দুনিয়ায় এখন একটাই প্রশ্ন উড়ে বেড়াচ্ছে- সবারই একটা কৌতূহল, নেইমার কি এবারের বিশ্বকাপে খেলতে পারবে? কোচ কার্লো আনচেলত্তি কি ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে দেবেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে। কিন্তু ৩৪ বছর বয়সের এই ফরোয়ার্ডের চোটের বিরুদ্ধে লড়াই যে শেষই হচ্ছে না। আর সান্তোসের জার্সিতে মাঠে জ্বলে উঠতে না পারায় বিশ্বকাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ দল গোছানোর জন্য শেষ মুহূর্তের কাজ সেরে নিচ্ছেন আনচেলত্তি। ব্রাজিলের কোচ আগামী সোমবার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন। নেইমারকে দলে রাখতে ব্রাজিল ফুটবলভক্তদের যেমন রয়েছে আবেগী দাবি, বিপরীতে ফিটনেসের কঠোর নীতি নিয়ে দাঁড়িয়ে আছেন- কোচ আনচেলত্তি। এখন দুয়ের সমীকরণ মিললেই হাসি ফুটবে নেইমারের মুখে।

নেইমারকে দলে নেওয়া বা বাদ দেওয়া কোনোটাই সহজ নয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন আনচেলত্তি, ‘দল নির্বাচনের সময় অনেক কিছু মাথায় রাখতে হয়। যে প্রতিভা নেইমার দেখিয়েছে, তাতে এ দেশের জন্য সে অবশ্যই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু সে বেশ কিছু সমস্যায় ভুগছে এবং ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। ইদানীং তার খেলায় উন্নতি হয়েছে এবং নিয়মিত খেলছেও। তবে সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য মোটেও সহজ নয়। আমাদের খুব সতর্কভাবে এর ভালো-মন্দ দিকগুলো খতিয়ে দেখতে হবে।’

তিন ম্যাচেই হ্যাটট্রিক লালপুরের বিস্ময়বালিকা আলেয়ার

নারী দলের সাফের প্রস্তুতি

কিংস অ্যারেনায় খেলতে চায় না মোহামেডান

ব্রাজিলিয়ান গোলরক্ষকের ভুলে শিরোপার অপেক্ষা বাড়ল রোনালদোর

হামজাদের দায়িত্ব নিচ্ছেন জার্মান কোচ স্টর্ক!

ফিলিস্তিনের পতাকা হাতে ইয়ামাল

আর্জেন্টিনার বিশ্বকাপ দল চূড়ান্ত, স্কালোনির ভাবনায় বাকি চার

সৌরভের জোড়া গোলে ফাইনালে মোহামেডান

চার জাতির টুর্নামেন্টে সুলিভানকে ঘিরে শঙ্কা

শিকড় ভুলে যাননি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল