হোম > খেলা > ফুটবল

স্পেন, জার্মানি, নেদারল্যান্ডসের জয়

ইংল্যান্ডকে রুখলেন ভালভার্দে

স্পোর্টস ডেস্ক

মাঠে নেমেই দর্শকদের দুয়ো ধ্বনি হজম করেন বেন হোয়াইট। খানিকক্ষণ পরই সেই সমর্থকরাই তাকে বাহবা দেন তুমুল করতালিতে। কারণটা তো সবার জানা—২৮ বছরের এ ডিফেন্ডারই উরুগুয়ের বিপক্ষে লিড এনে দেন ইংল‍্যান্ডকে। ম‍্যাচের শেষ দিকে ‘নায়ক’ থেকে ম্যাচের ‘খলনায়ক’ বনে যান হোয়াইট। তার করা ফাউল থেকে পাওয়া পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে উরুগুয়েকে হার এড়াতে সহায়তা করেন ফেদে ভালভার্দে। ওয়েম্বলিতে শুক্রবার রাতে প্রীতি ম‍্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে। ফলে ফের দুয়ো ধ্বনি হজম করেন হোয়াইট। কেননা, ২০২২ কাতার বিশ্বকাপের নকআউট পর্বে ব‍্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নেওয়ার পর এই ম‍্যাচ দিয়েই ইংল‍্যান্ডের হয়ে প্রথমবার খেললেন হোয়াইট। সেই ক্ষোভটাই গ্যালারিতে উগড়ে দেন দর্শকরা।

স্পেনের জার্সি দারুণ ছন্দে রয়েছেন মিকেল ওইয়ারসাবাল। তাইতো মাঠের লড়াইয়ে ফের জ্বলে উঠলেন। ছড়ালেন জোড়া গোলের দ্যুতি। আর জাতীয় দলে অভিষেক ম্যাচ রাঙিয়ে নিয়েছেন ভিক্টর মুনিয়োস। দুজনের ফুটবল নৈপুণ্যে সার্বিয়াকে উড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল স্পেন।

ভিয়ারিয়ালে শুক্রবার রাতে সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটি ৩-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছে কোচ লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। প্রথমার্ধেই জোড়া গোল পূর্ণ করে ফেলেন ওইয়ারসাবাল। তার দুই গোলের সঙ্গে আর একটি গোল করেন বিরতির পর বদলি হিসেবে নামা মুনিয়োস।

রাতের অন্য প্রীতি ম্যাচে সাত গোলের থ্রিলার ম্যাচে স্বাগতিক সুইজারল্যান্ডকে ৪-৩ গোলে হারিয়েছে জার্মানি। জোড়া গোল করে জার্মানদের নায়ক বনে গেছেন ফ্লোরিয়ান উইর্টজ। আর আমস্টারডামে প্রীতি ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে জিতেছে নেদারল্যান্ডস। আন্দ্রেয়াস শেইলদ্রুপের গোলে শুরুতে পিছিয়ে পড়া ডাচদের হয়ে স্কোর লেভেল করেন ভার্জিল ফন ডাইক।

পরে জয়সূচক গোলটি উপহার দেন টিজানি রেইন্ডার্স। নরওয়ের বিপক্ষে খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কুমান। তার মতে, জয়টা তাদের প্রাপ্যই ছিল। ম্যাচের ফল নিয়ে একই ভাষ্য অধিনায়ক ভার্জিল ফন ডাইকেরও। তবে আরো উন্নতি করার তাগিদ অনুভব করছেন অভিজ্ঞ এ ডিফেন্ডার।

বাতিস্তুতার চোখে ‘দুই কিংবদন্তি, দুই গল্প’

ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনা-ব্রাজিলের সঙ্গে পিছিয়েছে বাংলাদেশ

রাকিব-তপুকে মিস করবে বাংলাদেশ

জর্ডানকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়াল মেয়েরা

ভারতের সঙ্গে ড্র করে সেমিতে বাংলাদেশ

মৌরিতানিয়ার বিপক্ষে জিতল আর্জেন্টিনা

এই দলকে হ্যান্ডেল করতে পারছেন না কোচ

বিশ্বকাপ স্বপ্ন টিকে রইল ইতালি-সুইডেনের

এশিয়ান কাপ বাছাই খেলতে সিঙ্গাপুরে বাংলাদেশ

বড় ব্যবধানে হেরেও কাবরেরার উপলব্ধি ‘আমরা তাদের খুব কাছাকাছিই ছিলাম’