হোম > খেলা > ফুটবল

লিভারপুল অধ্যায় শেষ সালাহর!

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের জার্সিতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিলেন মোহামেদ সালাহ। তবে ম্যাচের ৫৯ মিনিটেই হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। মাঠ ছাড়ার সময় দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান এই মিসরীয় তারকা—যা অনেকের কাছেই বিদায়ের ইঙ্গিত বলে মনে হয়েছে।

লিভারপুল কোচ আর্নে স্লট ম্যাচ শেষে জানান, সালাহর চোট কতটা গুরুতর, তা এখনো নিশ্চিত নয়। তবে মৌসুম শেষ হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকায় তার ফেরাটা অনিশ্চিত হয়ে পড়েছে। স্লট বলেন, ‘আমরা অপেক্ষা করছি। দেখতে হবে সে আবার খেলতে পারে কি না।’

এদিকে মিসর জাতীয় দলের ডিরেক্টর ইব্রাহিম হাসান আরো স্পষ্ট করে জানিয়েছেন, সালাহর সেরে উঠতে প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে। তার মতে, লিভারপুলের হয়ে সম্ভবত শেষ ম্যাচটাই খেলে ফেলেছেন এই ফরোয়ার্ড। চলতি মৌসুম শেষে ৯ বছরের লিভারপুল ক্যারিয়ারের ইতি টানার কথা রয়েছে সালাহর। তাই এই চোট তার বিদায়কে আরও অনিশ্চয়তার আবরণে ঢেকে দিয়েছে।

পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর ৪৩৫ ম্যাচে ২৫৭ গোল করেছেন সালাহ। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি আছেন তৃতীয় স্থানে—শুধু ইয়ান রাশ ও রজার হান্টের পেছনে। তবে এবার তার পারফরম্যান্স ছিল কিছুটা ম্লান। প্রিমিয়ার লিগে করেছেন মাত্র ৭ গোল—লিভারপুল ক্যারিয়ারে যা সর্বনিম্ন।

এখন প্রশ্ন একটাই—সালাহ কি আরেকবার লিভারপুল জার্সিতে মাঠে ফিরতে পারবেন, নাকি অজান্তেই শেষ ম্যাচটা খেলে ফেলেছেন?

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইরান দলের হোটেলের সামনে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে ভিসার দেয়াল, এবার ঘানার সহ-অধিনায়ককে ঢুকতে দিল না কানাডা!

আজতেকার অশ্রুভেজা রাতে হিমেনেজের প্রত্যাবর্তন

আজ মুখোমুখি কানাডা ও বসনিয়া