হোম > খেলা > ফুটবল

'কাবরেরা সবকিছু উলটপালট করে ফেলছেন'

দলে উপেক্ষিত জিকো

স্পোর্টস রিপোর্টার

আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে প্রস্তুত হবেন হামজা, জামালরা। আসন্ন দুটি ম্যাচ সামনে রেখে গত ১৬ মার্চ থেকে ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্পের জন্য যে ২৮ ফুটবলারকে ডেকেছেন কোচ হাভিয়ের কাবরেরা, সেখানে নেই দক্ষিণ এশিয়া সেরা ও বাংলাদেশের পরীক্ষিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো। দীর্ঘদিন ধরে জাতীয় দলে উপেক্ষিত থাকা এই তারকা গোলরক্ষককে দলে না রাখায় কাবরেরার তুমুল সমালোচনা করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। কাবরেরার ঘোষিত দল নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এমিলি বলেন, ‘তার (জিকো) জায়গায় আপনি ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার নিয়েছেন যে কিনা লিগের সাত নম্বর দলের। আমি এটি ছোট করে দেখছি না। তবে জিকোর মতো খেলোয়াড় সাউথ এশিয়ার সেরা গোলকিপার, জাতীয় দলকে লম্বা একটা সার্ভিস দিয়েছে। তাকে ডেকে আবার আপনি ক্যাম্পে না উঠিয়ে বাদ দিয়ে দিলেন।’ জিকো আসলে কেন এত উপেক্ষিত? তাকে নিয়ে কোচের আসলে সমস্যাটা কোথায়? এমিলি বলেন, ‘যারা ম্যানেজমেন্টে আছেন, তাদের বিষয়টি খোলাসা করা উচিত যে, কোথায় জিকোর সমস্যা। আপনি ডাকলেন, আবার বাদ দিয়ে দিলেন। আবার বলছেন যে, তার পারফরম্যান্স ভালো না। আমি আসলে কোনো কিছুর মিল পাচ্ছি না।’

বসুন্ধরা কিংসের হয়ে এক নম্বর গোলরক্ষক হিসেবে নিয়মিত খেলছেন জিকো। তাকে না নিয়ে কিংসের দ্বিতীয় গোলরক্ষক শ্রাবণকে দলে রেখেছেন কোচ কাবরেরা। এ নিয়ে প্রশ্ন তুললেন এমিলি, ‘বসুন্ধরা কিংসের সেকেন্ড কিপারকে আপনি নিচ্ছেন, মূল কিপার যে খেলছে, তাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। পৃথিবীতে আমি এটা কোথাও দেখিনি। হ্যাঁ, আপনি যদি পৃথিবীর জাতীয় দলগুলো দেখেন, ব্রাজিলের কথাই ধরেন, এলিসনকে রেখে তার সেকেন্ড কিপারকে কী দলে নেবে ব্রাজিল?

এমিলিয়ানো মার্টিনেসকে বাদ দিয়ে সেকেন্ড কিপার কে তো আপনি নিতে পারবেন না। আমি আসলে মানে এর সিস্টেমটা বুঝি না। কাবরেরা বিষয়গুলো ওলটপালট করে ফেলছে। এটা তো খেলোয়াড়দের জন্যও কি চাপের না?’ স্প্যানিশ কোচ কাবরেরা বলেছেন, অভিজ্ঞতায় জিকোর চেয়ে পিছিয়ে থাকলেও প্রতিভা আর সম্ভাবনায় মেহেদী হাসান শ্রাবণকে দলে রেখেছেন তিনি। এছাড়া কাবরেরা দলে আছেন গোলরক্ষক মিতুল মারমা, ইশাক আকন্দ ও মো. সুজন হোসেন।

বাদ পড়েও স্বপ্ন দেখছেন নেইমার

নেপাল ফুটবল লিগে সানজিদা

নয়বারের চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায় ইরান

ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের, ফিরেছেন এনদ্রিক

ম্যানসিটি-চেলসির অসম্ভব মিশনের রাত

ঢাকায় সুলিভান ব্রাদার্স

নিরাপত্তা শঙ্কা থাকলেও বিশ্বকাপে খেলবে ইরান

শেষ মুহূর্তের গোলে লিভারপুলকে আটকাল টটেনহ্যাম

রাফিনিয়ার হ্যাটট্রিকে বড় জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার