হোম > খেলা > ফুটবল

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আগেই পৌঁছে গেছে বাংলাদেশ। শেষ চারে লাল-সবুজের প্রতিনিধিদের সঙ্গী হয়েছে ভারতও। এবার দুদলের লক্ষ্য গ্রুপ শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেওয়া। ‘বি’ গ্রুপের সেরা দল হতে আজ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়েছিল প্রতিবেশী দেশটি। ম্যাচের ৩৬ মিনিটে ভারতর হয়ে গোল করেন পিয়ারি।

সমীকরণ অবশ্য বাংলাদেশের জন্য সহজ নয়। গোল ব্যবধানে এগিয়ে থাকা ভারত ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে শীর্ষস্থান নিশ্চিত করতে হলে জয়ের কোনো বিকল্প নেই দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে।

মালদ্বীপের বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতলেও বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কিছুটা আলোচনা হয়েছিল। একসময় ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও সমতায় ফিরতে দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই ম্যাচ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন বাটলার।

ম্যাচের ফলের ওপর নির্ভর করবে বাংলাদেশ গ্রুপের কোন অবস্থানে থেকে শেষ করবে। বাংলাদেশ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। পয়েন্টে ভারতকে ছাড়িয়ে শীর্ষস্থান নিয়ে সেমিফাইনালে উঠবে সাবিনা-মারিয়ারা। এতে নকআউট পর্বে তুলনামূলক অনুকূল প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

ম্যাচ ড্র হলে পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত গ্রুপ সেরা হবে। বাংলাদেশ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে যাবে। বাংলাদেশ হারলে ভারত পরিষ্কারভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং বাংলাদেশ দ্বিতীয় স্থান নিয়ে শেষ চার নিশ্চিত করবে। তবে সেমিফাইনালে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বাড়বে।

সান মারিনোর পথে বাংলাদেশ দল, প্রীতি ম্যাচের প্রস্তুতি শুরু

আর্তেতার আক্ষেপ, ‘অনুশীলনে এজে কখনো মিস করে না’

গ্রুপ-সেরার লড়াইয়ে বাংলাদেশ-ভারত, জয়ের বিকল্প দেখছেন না বাটলার

ইউরোপ জয় উদযাপনে উত্তপ্ত প্যারিস, আটক ৪৫

তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের পরও ক্ষুধা মেটেনি এনরিকের

পিএসজির শিরোপা অক্ষুণ্ণ, আর্সেনালের টাইব্রেকার দুঃখ

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

টিভি ও অনলাইনে যেভাবে দেখবেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

রিয়ালের পুনর্জাগরণের দায়িত্ব মরিনহোর কাঁধে, বলছে বিবিসি