হোম > খেলা > ফুটবল

নারী দলের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ মিশন

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ায় এএফসি এশিয়ান কাপে ইতিহাসে প্রথমবার খেলল বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দল। অভিষেক এশিয়ান কাপে টুর্নামেন্টের গ্রুপ থেকেই বিদায় নেয় তারা। চীন (২-০), উত্তর কোরিয়া (৫-০) ও উজবেকিস্তানের (৪-০) কাছে হেরেছে লাল-সবুজের জার্সিধারীরা। এবার নারী দলের সামনে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মিশন।

এই টুর্নামেন্টেও ইতিহাসে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশের মেয়েরা। আসন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের দলের নেতৃত্বে থাকবেন সিনিয়র দলের অধিনায়ক আফঈদা খন্দকার। এছাড়া সিনিয়র দলের আরো বেশ কিছু ফুটবল অনূর্ধ্ব-২০ দলে আছেন। ইতোমধ্যে অস্ট্রেলিয়া থেকে ফিরে ক্যাম্পে যোগ দিয়েছেন তারা। আফঈদা খন্দকার জানান, এই টুর্নামেন্টটিও সহজ হবে না। তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

আগামী ১ এপ্রিল থাইল্যান্ডে শুরু হওয়া টুর্নামেন্টে গ্রুপ পর্বে স্বাগতিক থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন বাংলাদেশের প্রথম ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে। এরপর ৪ এপ্রিল চীন ও ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

নতুন মিশন আফঈদা বলেন, ‘আমরা কঠিন গ্রুপে পড়েছি। তবে অনূর্ধ্ব-২০ স্কোয়াডের ১০-১২ জন সিনিয়র খেলোয়াড় অস্ট্রেলিয়ার এশিয়ান কাপে খেলে অভিজ্ঞতা অর্জন করেছেন। এটি আমাদের সাহায্য করবে। আমরা ভালো পারফর্ম করার চেষ্টা করব। গ্রুপ পর্ব পার হওয়ার জন্য লড়াই করব।’

ছোট পর্দায় আজ রাতে নেশনস লিগের যত ম্যাচ

আবাহনীর বড় জয়, ফর্টিসের ড্র

রোনালদো-জেসুস বিরোধ মেটাতে পর্তুগাল সরকারের হস্তক্ষেপ

মেসির মুকুটে ‘ডক্টরেট ডিগ্রি’

ক্লপের প্রথম জয়, নেদারল্যান্ডসের এক পয়েন্ট আর নরওয়ের হার

ডেনমার্কের জালে রোনালদোবিহীন পর্তুগালের গোলবন্যা

স্বর্ণের স্বপ্ন ঠেকল এসে তামায়!

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারল বাংলাদেশ

মেসির পছন্দেই আর্জেন্টিনার অধিনায়ক রোমেরো