হোম > খেলা > ফুটবল

ব্রাইটনের মাঠে অঘটনের শিকার লিভারপুল, এভারটনে মাঠে চেলসির দুঃস্বপ্ন

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুতে পিছিয়ে পড়লেও দ্রুতই লড়াইয়ে ফেরে লিভারপুল। কিন্তু বিরতির পর আবার পিছিয়ে পড়ে দ্য রেড শিবির। কিন্তু এবার আর ঘুরে দাঁড়াতে পারেনি। ড্যানি ওয়েলবেকের জোড়া গোলের সুবাদে দারুণ এক জয় পেয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন। লিগে অঘটনের শিকার হয়েছে আরেক ইংলিশ জায়ান্ট চেলসিও। শনিবার রাতে এভারটনের মাঠে দ্য ব্লুজ শিবির উড়ে গেছে ৩-০ গোলে। তবে শুক্রবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-২ গোলে রুখে দিয়েছে বোর্নমাউথ।

প্রতিপক্ষের আঙিনায় শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হার মেনেছে কোচ আর্নে স্লটের শিষ্যরা। অ্যানফিল্ড শিবিরের হয়ে সান্ত্বনার একমাত্র গোলটি করেন মিলোস কেরকেস। প্রিমিয়ার লিগে গত মৌসুমেও এই মাঠে হারের তেতো স্বাদ হজম করেছিল লিভারপুল, ব্যবধানটা ছিল ৩-২ গোলের।

হতাশায় মোড়া আসরে টানা তিন ম্যাচ জয়হীন (দুই হার ও এক ড্র) রইল লিভারপুল। এবারের লিগে দশম হারের পর, ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে তারা। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে রয়েছে ৩০ ম্যাচ খেলা অ্যাস্টন ভিলা।

নির্বাচনের আগে জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস, এগিয়ে আইজেনকট-বেনেট

গোয়ালন্দে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার, গ্রেপ্তার প্রধান অভিযুক্ত

রাষ্ট্রপতি যাচ্ছেন, উৎসবের আমেজ ঠাকুরগাঁওয়ে

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে কোন কোন অঞ্চলে, জানাল আবহাওয়া অফিস

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

ভারতসহ বিশ্বের কোনো দেশের সঙ্গে দাসত্ব নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে করমজলে পর্যটকের ঢল

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’