হোম > খেলা > ফুটবল

নেপাল ফুটবল লিগে সানজিদা

স্পোর্টস রিপোর্টার

নেপালের নারী ফুটবল লিগে খেলতে আজ কাঠমান্ডুতে গেলেন জাতীয় দলের খেলোয়াড় সানজিদা আক্তার। নেপাল লিগে ললিতপুরের ক্লাব জাপা এফসির হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের এই মিডফিল্ডার। সানজিদার ক্লাবের ম্যাচ রয়েছে আগামীকাল। তবে এই ম্যাচে সানজিদার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। নেপালের লিগে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে চান সানজিদা। তিনি বলেন, ‘আশা করি ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারব।’

এবার প্রথম নেপালের লিগে খেলবেন সানজিদা। আগে ভারত ও ভুটান লিগে খেলেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। তবে নেপাল লিগে খেলেননি তারা। সানজিদা বলেন, ‘ভুটান ও ভারতের লিগে খেলেছি। নেপালের লিগে খেলার প্রথম অভিজ্ঞতা হবে। ভুটানের চেয়ে নেপাল লিগের পারিশ্রমিক একটু বেশি।’

এক সময় জাতীয় ফুটবল দলের নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন সানজিদা। কিন্তু ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করায় দলে জাতীয় দলের বাইরে চলে যান এই ফুটবলার। বর্তমানে ঘরোয়া ও বিভিন্ন লিগে খেলে সময় পার হচ্ছে তার।

ছোট পর্দায় আজ রাতে নেশনস লিগের যত ম্যাচ

আবাহনীর বড় জয়, ফর্টিসের ড্র

রোনালদো-জেসুস বিরোধ মেটাতে পর্তুগাল সরকারের হস্তক্ষেপ

মেসির মুকুটে ‘ডক্টরেট ডিগ্রি’

ক্লপের প্রথম জয়, নেদারল্যান্ডসের এক পয়েন্ট আর নরওয়ের হার

ডেনমার্কের জালে রোনালদোবিহীন পর্তুগালের গোলবন্যা

স্বর্ণের স্বপ্ন ঠেকল এসে তামায়!

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারল বাংলাদেশ

মেসির পছন্দেই আর্জেন্টিনার অধিনায়ক রোমেরো