হোম > খেলা > ফুটবল

উলভসের অঘটন, লিভারপুলের দুঃস্বপ্ন

ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

অঘটনের শিকার হয়েছে লিভারপুল। তা-ও আবার পয়েন্ট টেবিলের তলানিতে ঘুরপাক খাওয়া উলভারহ্যাম্পটনের কাছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ বলে কথা! ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে অসম্ভব বলতে কিছুই নেই। এই ম্যাচের ফলই তা বলে দিচ্ছে। কারা জায়ান্ট টিম আর কারা দুর্বল-পুঁচকে টিম, এতে যেন কিছুই যায় আসে না। অন্তত এই ম্যাচের ফল সেটাই বলছে। মঙ্গলবারের রাতটা ছিল দ্য রেড শিবিরের জন্য দুঃস্বপ্নের।

কোচ আর্নে স্লটের শিষ্যরা ২-১ গোলে ধরাশায়ী হয়েছে। এক কথায় বলতে গেলে, বর্তমান চ্যাম্পিয়নরা হার মেনেছে কি না চলতি মৌসুমে লিগের সবচেয়ে বাজে টিমের কাছে। দিনকয়েক আগে লিভারপুল কোচ বলেছিলেন, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখে এখন আর আগের মতো আনন্দ পান না তেমন একটা। এ ম্যাচ শেষে স্লট নিশ্চয়ই একই কথা বলেছেন।

লিভারপুলের হারের চিত্রনাট্যটা কোচ স্লটের যে খুব কাছ থেকে দেখা। এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে এর আগেও গেছেন লিভারপুল কোচ। ম্যাচের ৭৮ মিনিটে রদ্রিগো গোমেজের গোলে লিড পেয়ে যায় উলভস। তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয় অতিথিরা। লিভারপুলের জার্সিতে লড়াইয়ের ৮৩ মিনিটে মোহাম্মদ সালাহ স্কোর লেভেল করেন। পরে ইনজুরি টাইমের ৪ মিনিটে (৯৪ মিনিট) আন্দ্রের গোলে জয়ের উচ্ছ্বাসে মাতে উলভস।

লড়াইয়ের শেষভাগে গোল করায় লিভারপুলের জুড়ি মেলা ভার। এবারের মৌসুমে স্লটের দলের সেই দক্ষতা যেন কোথায় উবে গেছে। ব্যাপারটা এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে লিভারপুলের জন্য। শেষদিকে গোল খাচ্ছে উল্টো এখন অ্যানফিল্ড শিবির। ইংলিশ লিগে এ নিয়ে পাঁচ ম্যাচে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে গোল হজম করল লিভারপুল। এর আগে প্রিমিয়ার লিগের এক মৌসুমে অন্য কোনো দল যোগ করা সময়ে গোল খেয়ে এত ম্যাচে জয় হাতছাড়া করেনি। তাই তো লড়াই শেষ হতে দেরি, কিন্তু স্লটের এটা বলতে বিলম্ব হয়নি, ‘কী বলব? সেই একই পুরোনো গল্প।’

এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলে ৪৮ পয়েন্টের পুঁজি নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে লিভারপুল। সমান ম্যাচে সবার উপরে থাকা আর্সেনাল তাদের থেকে এগিয়ে ১৬ পয়েন্টের ব্যবধানে।

এবারের লিগ মৌসুমে লিভারপুলের ৯ হারের মধ্যে পাঁচটি ইনজুরি টাইমে গোল হজম করার কারণে। এ কারণে চিন্তার ভাঁজ পড়েছে কোচ স্লটের কপালে, ‘এ মৌসুমে আমাদের সঙ্গে এমনটা বহুবার ঘটেছে। যোগ করা সময়ে গোল হজম করাটা হয়তো কাকতালীয়, যদিও এমন ঘটনাও বেশ কয়েকবার হয়েছে। আজ আমরা প্রতিপক্ষকে কার্যত কোনো সুযোগই দিইনি। একটি সুযোগ দিয়েছি, আর সেখান থেকে দুটি গোল হজম করেছি।’

একনজরে

উলভারহ্যাম্পটন ২-১ লিভারপুল

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

মাদারগঞ্জে মিটার নেই, সংযোগও নেই—তবু এলো বিদ্যুৎ বিল!

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে করমজলে পর্যটকের ঢল

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

পাচারকালে মদনে দুই চালকসহ ৫ টন চাল জব্দ

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির