হোম > খেলা > ফুটবল

ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ আর নেই

শোক সংবাদ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক ও আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার রাত ১২টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্তরের মানুষ। বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কফিন নেওয়া হয় তার জন্মস্থান লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। সেখানেই পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

ইনশাআল্লাহ আমরা সাফ চ্যাম্পিয়ন হবো

তরুণদের সেরার মুকুট কুবার্সির মাথায়

ফিফপ্রো একাদশে মেসির রেকর্ড, জায়গা হলো না ব্যালনজয়ী কেইনের

ট্রফি জিতলেন বিশ্বকাপের আলোচিত ভোজিনহা

বাংলাদেশ সাফ দলে যোগ দিলেন হামজা

সান্ডারল্যান্ডের মাঠে পয়েন্ট হারিয়ে চাপে চেলসি

ফারমিনের জোড়া গোলে অ্যাটলেটিকোকে হারাল বার্সেলোনা

হামজা আসছেন আজ, এবার কি গ্যালারি ভরবে

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার পয়েন্ট ভাগাভাগি, সেমিতে বাংলাদেশ

টানা দুই গোল্ডেন বুটে এলএমএসে ইতিহাস মেসির