হোম > খেলা > ফুটবল

টানা তিন হারের পর জয়ের দেখা পেল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

হারের খোলসে যেন আটকে পড়েছিল লিভারপুল। অবশেষে সেই খোলস ভেঙে ফেললো দ্য রেড শিবির। এ নিয়ে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে লিভারপুল। নিজেদের ঘরের মাঠ অ্যান্ডফিল্ডে অতিথি ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়েছে কোচ আর্নে স্লটের দল।

লিভারপুলের হয়ে গোল দুটি করেন রিও এনগুমোহা ও মোহাম্মদ সালাহ। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন এন্ড হোম অ্যালবিয়নের কাছে ২-১, এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ ও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির কাছে ২-০ গোলে, টানা তিন ম্যাচ হেরেছিল লিভারপুল।

শিরোপা জয়ের লড়াইয়ে বড় এক হোঁচট খেয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ঘরের মাঠেই গানাররা ২-১ গোলে হার মেনেছে। লন্ডনের জায়ান্ট ক্লাবটি পুরো তিন পয়েন্ট খুইয়েছে আবার তালিকার ১৩ নম্বরে পড়ে থাকা পুঁচকে বোর্নমাউথের কাছে।

এ হারে ৩২ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৭০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ৯ পয়েন্টে পিছিয়ে পড়েছে। তবে কোচ পেপ গার্দিওলার দল দুটি ম্যাচ কম খেলেছে। আজ রাতে চেলসির বিপক্ষে সিটি জিততে পারলে এই ব্যবধানটা আরো কমে যাবে।

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

বাংলাদেশ-সান মারিনো মুখোমুখি আজ

স্পেনকে আটকে চমক দেখাল ইরাক

নিউ ইয়র্কের নিঃশ্বাস বলছে, বিশ্বকাপ আসছে

আফগানিস্তানকেও আটকে দিল বাংলাদেশের তরুণরা