হোম > খেলা > ফুটবল

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

হতাশায় শুরু ইরাওলা যুগের

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয়তা আর উত্তেজনায় ভরপুর ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে ইনজুরি টাইমে স্পট-কিক থেকে গোল করে অলরেডদের হার থেকে বাঁচান ডমিনিক সোবোসলাই।

অ্যানফিল্ডে সদ্য সাবেক কোচ আর্নে স্লটেয বরখাস্ত হওয়া এবং দলবদলের উইন্ডোতে মোহাম্মদ সালাহ, ইব্রাহিমা কোনাতে ও অ্যান্ড্রু রবার্টসনের মতো গুরুত্বপূর্ণ তারকাদের বিদায়ের পর এটিই ছিল নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে লিভারপুলের প্রথম ম্যাচ। পুনর্গঠিত এই দলের সূচনাটা শুভ হতে পারত, তবে পুরো ম্যাচজুড়েই তাদের রক্ষণের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো।

সেন্ট জেমস পার্কে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় লিভারপুল। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে উইলিয়াম ওসুলার চমৎকার পাস থেকে গোল করে স্বাগতিক নিউক্যাসলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন অ্যান্থনি এলাঙ্গা। প্রথমার্ধে লিভারপুল সমতায় ফেরার কয়েকটি সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত লক্ষ্যভেদ করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় অলরেডরা। ৫৫ মিনিটে ২৫ গজ দূর থেকে কোডি গাকপোর দূরপাল্লার চোখধাঁধানো এক শট জালে জড়িয়ে গেলে ১-১ সমতায় ফেরে সফরকারীরা। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। গোল হজমের মাত্র দুই মিনিট পরেই জেরেমি ফ্রিমপংকে বোকা বানিয়ে দুর্দান্ত এক ফিনিশিংয়ে নিউক্যাসলকে আবার ২-১ ব্যবধানে এগিয়ে দেন জো উইলক।

নিউক্যাসলের জয় যখন প্রায় নিশ্চিত, তখনই ইনজুরি টাইমে ঘটে আসল নাটকীয়তা। ডি-বক্সে লিভারপুলের অভিষিক্ত উইঙ্গার ভিক্টর মুনিয়োজকে নিউক্যাসলের ডিফেন্ডার লুইস হল ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। চাপের মুখে অত্যন্ত ঠান্ডা মাথায় স্পট-কিক থেকে বল জালে জড়িয়ে দলকে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট এনে দেন ডমিনিক সোবোসলাই।

ম্যাচ শুরুর আগে সম্প্রতি ৭৫ বছর বয়সে প্রয়াত দুই ক্লাবেরই সাবেক কিংবদন্তি তারকা কেভিন কিগানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। হার এড়ালেও প্রথম ম্যাচেই দলের রক্ষণভাগের এমন নড়বড়ে পারফরম্যান্স নিশ্চিতভাবেই নতুন কোচ ইরাওলাকে ভাবনায় রাখবে।

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২