হোম > খেলা > ফুটবল

এই পারফরম্যান্সকে সেরা দাবি করছেন কোচ

স্পোর্টস রিপোর্টার

স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ভালো ফুটবল খেলেও হারল বাংলাদেশ। দলের ১-০ গোলে হার মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে বাংলাদেশ কোচ কাবরেরার। ম্যাচশেষে এই স্প্যানিশ কোচ বলেছেন, ‘এই ফল মেনে নেওয়া খুবই কঠিন বিষয়।’ এশিয়ান কাপ বাছাই পর্বে যে কয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, গতকাল শেষ ম্যাচের পারফরম্যান্সকেই সেরা হিসেবে বিবেচনা করছেন কাবরেরা। তিনি বলেন, ‘সম্ভবত এটাই আমাদের সেরা পারফরম্যান্স। তাই অবশ্যই আমাদের জয় প্রাপ্য ছিল কিংবা এক পয়েন্ট তো বটেই।’

ম্যাচজুড়ে খেলোয়াড়রা যেভাবে নিজেদের উজার করে দিয়ে খেলেছেন, তাতে গর্বিত কোচ কাবরেরা। তিনি বলেন, ‘মূল বিষয় হলো- আমি খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্বিত। যেভাবে খেলে আমরা হেরেছি, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। পুরো ম্যাচে আমরা প্রভাব বিস্তার করেছি। তাই দলের পারফরম্যান্সে আমরা গর্বিত হতেই পারি।’

কাবরেরার মতে, এবারের এশিয়ান কাপের বাছাই পর্বে খারাপ খেলেনি বাংলাদেশ। অন্য দলের তুলনায় ভালো করেছেন হামজারা। দল ৫ পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করলেও সিঙ্গাপুরের বিপক্ষে উন্নত মানের ফুটবলই প্রমাণ করল, বাংলাদেশ অনেক এগিয়েছে। বর্তমানে যেভাবে খেলছে দল, তাতে ইতিবাচক থাকার কথা বলেছেন কোচ কাবরেরা। তিনি বলেন, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে। অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। খেলার মান বাড়ছে। আমরা অভিজ্ঞতা অর্জন করছি। আমাদের মধ্যে পেশাদারিত্ব বাড়ছে। এখন খেলোয়াড়রা জানে,কীভাবে খেলার লাগাম টানতে হয়। আমাদের অনেকগুলো ভালো দিক রয়েছে।’

আগামী ৩০ এপ্রিল বাফুফের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে কোচ কাবরেরার। বাংলাদেশ দলে নিজের ভবিষ্যত সম্পর্কে নিশ্চিত কিছু বলতে পারেননি তিনি। নিজের ভাগ্য নির্ধারণ সময়ের হাতে ছেড়ে দিয়েছেন কাবরেরা।

‘কম খাইয়াও তো চলতে পারতাছি না’

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো