হোম > খেলা > ফুটবল

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

লা লিগায় টানা দ্বিতীয় শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার গেতাফের মাঠে ২-০ গোলের জয়ে ছয় মৌসুম পর এই ভেন্যুতে জয় তুলে নিয়েছে কাতালানরা।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে, ৪৫তম মিনিটে দলকে এগিয়ে দেন ফারমিন লোপেজ। ইনজুরিতে ছিটকে যাওয়া লামিনে ইয়ামালকে উৎসর্গ করে গোল উদযাপন করেন তিনি। পেশির চোটে পড়ায় মৌসুমের বাকি সময় আর মাঠে নামতে পারবেন না এই তরুণ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ব্যবধান বাড়ান মার্কাস র‍্যাশফোর্ড। ৭৪তম মিনিটে একক প্রচেষ্টায় গোল করে জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে লিগে পাঁচ ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ১১ পয়েন্টে বাড়িয়েছে বার্সা। ফলে শিরোপার লড়াইয়ে স্পষ্ট সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা। আগামী ১০ মে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিতব্য এল ক্লাসিকো ম্যাচটি শিরোপা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

কলেসিয়াম স্টেডিয়ামে বার্সেলোনার জন্য এটি দীর্ঘ প্রতীক্ষার জয়। এর আগে গেতাফের মাঠে শেষ পাঁচ সফরে মাত্র একটি গোল করতে পেরেছিল তারা—ছিল চারটি ড্র ও একটি হার। সবশেষ ২০১৯ সালে এই মাঠে জয় পেয়েছিল বার্সা।

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, সচেতনতায় ঢাকা কলেজে কর্মশালা

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির

হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস

আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করবেন সিইসি